Friday, June 26, 2026

ভোটের দিন ঘোষণা না হলেও বাংলায় চলে এল কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও (West Bengal assembly  Election 2021)। তার আগেই রাজ্যে  চলে এল কেন্দ্রীয় বাহিনী (Central  para military Force)। তবে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরই টহল শুরু করবেন জওয়ানরা এমনটাই জানানো হয়েছে। খুব শীঘ্রই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা। শনিবার সকালে ১২ কোম্পানি বাহিনী নিয়ে বিশেষ ট্রেন এসে পৌঁছয় দুর্গাপুরে (Durgapur)। সেখানে দু’ কোম্পানি সিআরপিএফ জওয়ান নামেন। এরএপর ট্রেন রওনা দেয় বর্ধমানের (burdwan) দিকে। প্রাথমিকভাবে ১২ কোম্পানি এলেও  এবার বঙ্গের ভোট-পাহারায় মোতায়েন থাকবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী সপ্তাহের মধ্যেই আরও কয়েক কোম্পানি এসে পৌঁছবে রাজ্যে। সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ-এর পাশাপাশি থাকবে এসএসবি, আইটিবিপিও।

এদিন সকালে দুর্গাপুর স্টেশনে নামে কেন্দ্রীয় বাহিনীর দুই কোম্পানি। এদের মধ্যে এক কোম্পানি যাবে বাঁকুড়ায়, অপর কোম্পানির গন্তব্য বীরভূম। দুর্গাপুর থেকে ট্রেন রওনা দেবে বর্ধমানের দিকে। সেখানেই নামবে আরও এক কোম্পানি। এরপর ট্রেন পৌঁছবে ডানকুনিতে। সেখানে নামবে পাঁচ কোম্পানি। বাকি ৪ কোম্পানি নামবে কলকাতা স্টেশনে। যদিও  ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন কেন্দ্রীয় বাহিনী চলে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advt

 

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...