Wednesday, April 8, 2026

ডার্বিতে হেরে দলের ফুটবলারদের কাঠগড়ায় তুললেন ইস্টবেঙ্গলের সহকারি কোচ টনি গ্র‍্যান্ট

Date:

Share post:

ডার্বিতে( derby) হেরে দলের ফুটবলারদের কাঠগড়ায় তুললেন এসসি ইস্টবেঙ্গলের ( sc east bengal) সহকারি কোচ টনি গ্র‍্যান্ট( tony grant)। শুক্রবার আইএসএলের( isl) দ্বিতীয় ডার্বিতে এটিকে মোহনবাগানের( atk mohunbagan) কাছে ১-৩ গোলে হারে ইস্টবেঙ্গল। এরপরই ম‍্যাচ হারের কারণ হিসাবে ফুটবলারদের প‍্যারফমেন্সকে তুলে ধরেন গ্র‍্যান্ট।

ম‍্যাচ শেষে গ্র‍্যান্ট বলেন,” আমাদের ফুটবলাররা তো ম্যাচটা ওদের হাতে তুলে দিয়ে এল! আর সেখানেই দলের বাকিদের ছন্দ নষ্ট হয়ে যায়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ছেলেরা। প্রথমার্ধে সমতা ফেরানোর পরেও দ্বিতীয় গোল হজম করার কোনও মানে হয় না। এমন গোল হজম করা একেবারে মেনে নেওয়া যায় না। ম্যাচে ওদের দ্বিতীয় গোলেই খেলা ঘুরে যায়।”

আইএসএলে প্রথম ডার্বির পর দ্বিতীয় ডার্বিতেও হার। দলের ডিফেন্সের ভুলে বারবার পয়েন্ট খোয়াতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। যা নিয়ে রীতিমতো বিরক্ত ইস্টবেঙ্গল কোচ থেকে সহকারি কোচ।

আরও পড়ুন:ডার্বি জয়ের পর ইস্টবেঙ্গলকে খোঁচা হাবাসের, সমর্থকদের পাশে থাকার কথা বললেন প্রীতম, রয় কৃষ্ণারা

Advt

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...