Monday, April 6, 2026

ডার্বি জয়ের পর ইস্টবেঙ্গলকে খোঁচা হাবাসের, সমর্থকদের পাশে থাকার কথা বললেন প্রীতম, রয় কৃষ্ণারা

Date:

Share post:

ডার্বি জয়ের পর এসসি ইস্টবেঙ্গলকে( sc east bengal) খোঁচা এটিকে মোহনবাগান( atk mohunbagan) কোচ হাবাসের( habas)। শুক্রবার গোয়ায় সহজেই ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিছে হাবাসের দল। এই জয়ের পরেই লাল-হলুদ শিবিরকে খোঁচা দিলেন বাগানের হ‍্যেডস‍্যার।

এদিন তিনি বলেন,” ম্যাচের চারটে গোলই তো আমাদের।” ম‍্যাচের প্রথমার্ধের শেষ মুহুর্তে তিরি আত্মঘাতী গোলে ১ গোল আসে লাল-হলুদের দখলে। আর সেই নিয়েই এমন মন্তব্য হাবাসের। যদিও পরে তিনি ফাউলারের দলের প্রশংসা করেন তিনি।

এদিকে ডার্বি জয়ের পরেই বাগান সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন রয় কৃষ্ণা( ray krishna) , প্রীতম কোটালরা( pritam kotal)। ডার্বি ম‍্যাচের সেরা উত্তরপাড়ার প্রীতম এদিন বলেন,” আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন। আমরা আরও ভাল খেলব।” এরপাশাপাশি তিনি আরও বলেন,” আমাদের লক্ষ্য লিগের শীর্ষে থেকে লিগ শেষ করা। যাতে আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারি। তাই এই ম্যাচ শুধু নয়, পরের ম্যাচ জেতাও খুব গুরুত্বপূর্ণ।”

দুই ডার্বিতে গোল করা ফিজি সুপারস্টার রয় কৃষ্ণা বলেন,” আমি এই দলের হয়ে খেলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। এই জয়ে সমর্থকরা কতটা খুশি আমরা আন্দাজ করতে পারছি।”

আরও পড়ুন: ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...