Friday, April 3, 2026

শুধু মুসলিম নয়, একাধিক কেন্দ্রে হিন্দু প্রার্থীও দিতে পারে আব্বাসের দল

Date:

Share post:

ফুরফুরা শরীফ থেকে আব্বাস সিদ্দিকি যখন অনুগামীদের উদ্দেশে ভাষণ দিতেন তখন অনেকেই দাবি করত তিনি একজন কট্টর মৌলবাদী নেতা। সম্প্রতি বঙ্গ রাজনীতির আঙিনায় নতুন দল গড়ে ময়দানে নেমেছেন এই আব্বাস সিদ্দিকি(Abbas Siddiqui)। দলের নাম ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট'(ISF)। অর্থাৎ দলের মধ্যেই রয়েছে ধর্মনিরপেক্ষতার বার্তা। সাম্প্রতিক সময়ে একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই ধর্মনিরপেক্ষতাই দলের মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছেন আইএসএফের প্রধান। একুশের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে ময়দানের লড়া এহেন আইএসএফের দলের এবার সবচেয়ে বড় চমক হতে চলেছে হিন্দু প্রার্থী।

গত শনিবার বৈদ্যবাটিতে সিপিএমের পার্টি অফিসে মহম্মদ সেলিম, আব্দুল মান্নানদের সঙ্গে আলোচনায় বসেছিলেন আব্বাস সিদ্দিকির ভাই নৌসাদ। সেখানে আসন সমঝোতায় আইএসএফের তরফে এমন কিছু আসনের দাবি রাখা হয়েছে যেখানে হিন্দু প্রার্থীও দিতে চায় তারা। অর্থাৎ মুসলিম প্রার্থী পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি সংরক্ষিত কেন্দ্রগুলিতে হিন্দু প্রার্থী দিতে ইচ্ছুক আব্বাসের দল। ফলস্বরূপ আইএসএফের এহেন সিদ্ধান্তে নতুন করে রাজনীতি অংক প্রশ্ন শুরু করেছেন বিশেষজ্ঞরা। কারণ শুরুতে অনুমান করা হচ্ছিল মুসলিম অধ্যুষিত যে সমস্ত জায়গায় আইএসএফ প্রার্থী দেবে সেখানে তৃণমূলের জন্য বিপদ বাড়তে পারে। তবে তপশিলি জাতি উপজাতি সংরক্ষিত এলাকায় আব্বাস যদি হিন্দু প্রার্থী দেয় তাহলে রাজনীতির সমীকরণ কী হবে নিশ্চিত ভাবে তা চিন্তার। এক্ষেত্রে শাসকদলের ভোটে ভাগ পড়বে নাকি বিরোধীদের, তা নিয়ে শুরু হয়েছে অংক কষা।

আরও পড়ুন:তৃণমূলে যোগ দেওয়া হুমায়ুন কবীর কি ডেবরা কেন্দ্রের প্রার্থী? বাড়ছে জল্পনা

রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের ভোট কুশলী হিসেবে মাঠে নামার পর সংরক্ষিত আসন গুলির দিকে বাড়তি নজর রয়েছে প্রশান্ত কিশোরের। সেখানে যদি আব্বাস সিদ্দিকী হিন্দু প্রার্থী দেন তাতে বিপদ বাড়ার সম্ভাবনা রয়েছে শাসকদলের। যদিও একাধিক রাজনৈতিক নেতৃত্বের দাবি, এই সমস্ত রাজনৈতিক দল এখন শুধুমাত্র সংবাদমাধ্যমে ঘোরাফেরা করছে বাস্তবে ‘মাঠের লড়াইয়ে’ তাদের অস্তিত্ব একেবারেই নেই। তবে নতুন হলেও আব্বাস সিদ্দিকির যা ক্যারিশমা তাতে তার দলকে কখনোই বাদের তালিকায় রাখা যায় না বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advt

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...