Saturday, April 4, 2026

বাংলায় পা সোমবার, নির্বাচনী কৌশল ঠিক করতে দফায় দফায় বৈঠক মোদির

Date:

Share post:

এরাজ্যে নির্বাচনী বৈতরণী পার হতে অনেক আগে থেকেই ঘুঁটি সাজানো শুরু করেছে বিজেপি । তারই অঙ্গ হিসাবে রাত গড়ালেই রাজ্যে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে দিল্লিতেও দিনভর পশ্চিমবঙ্গ নিয়েই ব্যস্ত থাকলেন প্রধানমন্ত্রী। রবিবার রাজধানীতে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দেন তিনি। তবে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার বদলে, এ বারে বৈঠক জুড়ে ছিল পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচ্চেরি, এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে পশ্চিমবঙ্গই আলোচনার সিংহভাগ জুড়ে ছিল। দিনভর এই বৈঠক চলবে। পশ্চিমবঙ্গে দলের রণকৌশল কী হওয়া উচিত, তা নিয়ে বিশদে আলোচনা হবে। সেখানে নিজের মতামতও জানাবেন মোদি।
রবিবারের বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা-সহ কেন্দ্রীয় নেতারা তো বটেই, সব রাজ্যের পর্যবেক্ষক, সভাপতি এবং উচ্চপদস্থ নেতারা হাজির আছেন। পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে। তার জন্য বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যে বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষকেও। কিন্তু হুগলির সাহাগঞ্জে মোদির সফরের প্রস্তুতি দেখতে এই মুহূর্তে ব্যস্ত তিনি। সেই কারণে বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। তাঁর বদলে রাজ্য বিজেপি-র হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করছেন পশ্চিমবঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মত,
দলের জাতীয় কর্মসমিতির বৈঠককে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নীল নকশা তৈরির কাজে লাগিয়ে, মোদি-শাহ দলের রাজ্য নেতৃত্বকেও সেই গুরুত্ব বোঝাতে চাইছেন ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...