Saturday, June 6, 2026

হাইকোর্টের স্থগিতাদেশ,রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অথৈ জলে

Date:

Share post:

দিন কয়েক আগে  মেধা তালিকা প্রকাশিত  হয়েছে। বহু প্রার্থীকে দেওয়া হয়েছে নিয়োগপত্রও। কিন্তু আইনি জটে ফের অথৈ জলে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া। সোমবার গোটা প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে ,এই অভিযোগে ছ’টি মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের আদালতে মামলাকারীদের আইনজীবীরা আবেদন করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে চার সপ্তাহ সময় দিয়েছে আদালত।

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...