Saturday, June 20, 2026

বরাদ্দ করেছিলেন মমতা, উদ্বোধন করলেন মোদি, তথ্য তুলে ধরে সরব তৃণমূল

Date:

Share post:

ভোটের মুখে রাজ্যে একের পর এক প্রকল্পের উদ্বোধন করে বঙ্গবাসীর মন জয় করার চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না নরেন্দ্র মোদি(Narendra Modi)। সোমবার ডানলপে উপস্থিত হয়ে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প(metro project) উদ্বোধন করেছেন তিনি। আর এই প্রকল্পকে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক তরজা। সম্প্রতি তৃণমূলের তরফে কেন্দ্রীয় ওয়েবসাইটের তথ্য তুলে ধরে জানানো হলো, পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির জন্য বাজেটে বরাদ্দ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই তালিকায় ছিল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পও। এদিন যার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার এই তথ্য তুলে ধরে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

কেন্দ্রীয় ওয়েবসাইটের তথ্য বলছে, ২০১১ সালে রেল বাজেটে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর-সহ একাধিক মেট্রোপথের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলস্বরূপ এই প্রকল্পের উদ্বোধন করলেও প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিতে একেবারেই নারাজ তৃণমূল। পিআইবির সেই তথ্য তুলে ধরে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এক টুইটে লেখেন, ‘বাংলায় নতুন রেলপথের সূচনা করেছেন বলে দাবি প্রধানমন্ত্রীর। ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি এই রেল বাজেটে বরাদ্দ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিস্টার টেলিপ্রম্পটারের মিথ্যা ফাঁস করে দিয়েছে পিআইবি-র তথ্য।’ এই টুইটের সঙ্গেই নিচে পিআইবির নথি তুলে ধরেন ডেরেক ও’ব্রায়েন।

শুধু ডেরেক ও’ব্রায়েন নয়, একই দাবি করে এদিন টুইট করেছেন রাজ্যে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের জন্য ২০১০ সালে অর্থ বরাদ্দ করেছিলেন। ২০১৩ সালে এই প্রকল্পের প্রথম দফার কাজ শুরু হয়ে যায়। এরপর বিজেপি সরকারের আমলে দীর্ঘ ৭ বছর কেটে গিয়েছে। প্রকল্পের জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ করেনি বিজেপি সরকার। এখন নির্বাচনের আগে নাম কামানোর চেষ্টা করছেন মোদিজি?’

আরও পড়ুন:রামের নামে হবে অযোধ্যা বিমানবন্দর, রাজ্য বাজেটে ঘোষণা যোগী সরকারের

উল্লেখ্য, সোমবার একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন উপলক্ষে রাজ্যে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প উদ্বোধনের পাশাপাশি একাধিক রেল প্রকল্প উদ্বোধন করেন তিনি। দাবি করেন, ‘এই প্রকল্পের কারণে পড়ুয়াদের সুবিধা হওয়ার পাশাপাশি সড়কপথে আড়াই ঘন্টার রাস্তা এখন পৌঁছে যাওয়া সম্ভব হবে মাত্র ১ ঘন্টায়।’ তবে মোদির হাত ধরে প্রকল্পের উদ্বোধন হলেও তথ্য-প্রমাণ বলছে আদতে এই প্রকল্প বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...