Friday, June 26, 2026

সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা করার দাবিতে ট্যাক্সি ধর্মঘট, নাকাল যাত্রীরা

Date:

Share post:

ট্যাক্সি সহ অ্যাপ ক্যাবের ধর্মঘটের জেরে ভোগান্তির মুখে শহরবাসী। সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় ট্যাক্সি ধর্মঘটের জেরে নাকাল নিত্যযাত্রীরা। পেট্রল-ডিজেলের ক্রমাগত দাম বৃদ্ধির জেরে সোমবার ৭০০০ ট্যাক্সি-ওলা-উবেরের চালকরা ধর্মঘট সফল করতে রাস্তায় নামেন।

সোমবার ধর্মঘটে চালকদের প্রধান দাবি ছিল, ট্যাক্সিতে উঠলেই সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা করতে হবে। জানুয়ারির শুরু থেকেই বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। ফলে যানবাহন পরিষেবা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কায় করছে সাধারণ মানুষ।

আরও পড়ুন-আলু চাষীদের সাহায্য করতে পাশে দাঁড়াল রাজ্য সরকার

ইতিমধ্যেই রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই পেট্রল-ডিজেলের দামে ১ টাকা ছাড়ের ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের ভাগের সেস থেকে পেট্রল–ডিজেলের দামে লিটার প্রতি ১ টাকা করে কমানো হবে। রবিবার মধ্যরাত থেকে তা কার্যকর হয়ে গিয়েছে। মিনিবাস চালক ও মালিকদের সম্মিলিত সিদ্ধান্তে সোমাবার থেকে মাত্র ২০০ মিনিবাস চলছে শহর কলকাতায়। পেট্রল-ডিজেলের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির জন্য তারা বাস চালাতে অপারগ, জানিয়ে মিনিবাস সংগঠনের এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। নিত্যযাত্রীদের কথায়, আজ ধর্মঘটের জেরে তাঁদের সমস্যায় পড়তে হয়। সপ্তাহের শুরু থেকেই যদি রাস্তায় যানবাহন কম থাকে তাহলে তাঁরা আরও সমস্যার সম্মুখীন হবেন বলেও জানান সাধারণ মানুষ।

Advt

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...