Saturday, June 27, 2026

বাঙালির আবেগকে উস্কে দিতে কালীঘাট- দক্ষিণেশ্বর মন্দিরকে জুড়ে টুইট মোদির

Date:

Share post:

বাঙালির আবেগকে উস্কে বিজেপি-র ভোটবাক্সে ফায়দা তোলাই যে প্রধানমন্ত্রীর লক্ষ্য তা আরও একবার স্পষ্ট হয়ে গেল দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধনের আগের দিন ফের তার  করা টুইটে। তিনি লিখেছেন, কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দিরের প্রসঙ্গও। জানিয়েছেন, দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প তাঁর কাছে কতটা ‘গুরুত্বপূর্ণ ’। কালীঘাটের সঙ্গে দক্ষিণেশ্বর কালীমন্দিরের যোগযোগেও এটি গুরুত্বপূর্ণ হবে বলে মত মোদির। বাংলার উন্নয়নই যে তাঁদের ভবিষ্যতের লক্ষ্য, তা-ও জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

রবিবার টুইটারে মোদি লিখেছেন, ‘নোয়াপাড়া থেকে মেট্রো রেলের সম্প্রসারিত অংশ দক্ষিণেশ্বর পর্যন্ত জুড়বে। হুগলি থেকে তার উদ্বোধন হবে। এই প্রকল্পটি স্পেশাল, কারণ কালীঘাট এবং দক্ষিণেশ্বরের মা কালী মন্দিরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় এটি উন্নতি ঘটাবে। ভারতের মহান সংস্কৃতির জীবন্ত প্রতীক হল এই মন্দিরগুলি’।
আজ সোমবার আর কয়েক ঘণ্টা পরেই হুগলি জেলার সাহাগঞ্জ থেকে ভার্চুয়াল মাধ্যমে নয়া মেট্রোপথের উদ্বোধন করবেন মোদি। কবি সুভাষ থেকে নোয়াপাড়ার পর এ বার কলকাতা শহরতলির বরাহনগর এবং দক্ষিণেশ্বেরও জুড়ে গিয়েছে মেট্রোর লাইনে। এর ফলে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর, আরও ৪.১ কিলোমিটার পথে মেট্রো সম্প্রসারিত হয়েছে। তবে যাত্রীদের সুবিধায় তার ন্যূনতম বা সর্বোচ্চ ভাড়া বৃদ্ধি করা হয়নি।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...