Sunday, June 21, 2026

মার্চের গোড়া থেকেই পঞ্চাশোর্ধ্বদের দেওয়া হবে টিকা, বাড়ানো হল সময়ও, জানাল কেন্দ্র

Date:

Share post:

মহারাষ্ট্র সহ পাঁচ রাজ্যে ফের হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ২০২১ পড়তে না পড়তেই সেই ২০২০-র ছবি ফুটে উঠছে। বারবার দেশবাসীকে সতর্ক করছে কেন্দ্র। স্যানিটাইজার ব্যবহার করা এবং মাস্ক পরার কথা বলছে। সামনের সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ সম্পন্ন করার সঙ্গে সঙ্গে এবার শীঘ্র পঞ্চাশোর্ধ ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু করতে চায় কেন্দ্রীয় সরকার। নির্ধারিত সূচি অনুসারে ১ মার্চ থেকে পঞ্চাশ বছরের বেশী বয়সী ব্যক্তিদের টিকাকরণ শুরু করতে চায় কেন্দ্র। একই সঙ্গে টিকা দেওয়ার সময় সপ্তাহে চারদিন করার কথা জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন-মার্চের প্রথম সপ্তাহে হতে পারে ভোট ঘোষণা, জনসভা থেকে জানালেন মোদি

১৬ জানুয়ারি থেকে সারা ভারত জুড়ে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যকে সরকারিভাবে প্রথম পর্যায়ের টিকাকরণের কাজ দ্রুত শেষ করার কথা বলা হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সমস্ত রাজ্যের মুখ্যসচিব ও কেন্দ্র শাসিত অঞ্চলের সংশ্লিষ্ট প্রশাসনকে চিঠি লিখে আরও বেশি স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়ার কাজে নিযুক্ত করার কথা বলেছেন। একইসঙ্গে চিঠিতে টিকা দেওয়ার সময় বাড়িয়ে সপ্তাহে চারদিন করারও কথা বলা হয়েছে।

Advt

দেশে পঞ্চাশের বেশি বয়সী প্রবীণদেরও করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করতে চায় কেন্দ্র। ১ মার্চ থেকে পঞ্চাশোর্ধ ব্যক্তিদের টিকাকরণের কাজ শুরু হবে। এরপর ৫০-এর কম কিন্তু কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের টিকা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই ভারতে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ করোনা টিকা পেয়ে গিয়েছেন। উল্লেখ্য, টিকাকরণে দ্রুততায় নজির স্থাপন করেছে ভারত।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...