Wednesday, June 24, 2026

মোদির সভায় যাওয়ার জন্য টাকা! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় হুগলি

Date:

Share post:

হুগলিতে প্রধানমন্ত্রীর জনসভা। তাই নিয়ে রাজ্য বিজেপি (Bjp) গত বেশ কয়েকদিন ধরে বিপুল প্রচার চালিয়েছে। কিন্তু তাতেও জনসমাগম নিয়ে তাদের নাকি সন্দেহ ছিল। আর সেই জন্য সভায় যেতে টাকা বিলি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। আর এই অভিযোগের মূলে রয়েছে একটি ভিডিও ক্লিপিংস (Clippings)। যে ক্লিপিংসে দেখা যাচ্ছে, একজন যুবক জানাচ্ছেন যে নরেন্দ্র মোদির সভায় যাওয়ার জন্য তাকে 300 টাকা দিতে চেয়েছিল বিজেপি। কিন্তু তিনি টাকা পেলেও সভায় যেতে রাজি ছিলেন না। সে কারণে টাকা নেননি। এই ভিডিও ক্লিপিংসের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’।

আরও পড়ুন:ভালো বাঙালি না হলে ভালো ভারতীয় হওয়া সম্ভব নয় !

এই ভিডিও দেখিয়ে বিরোধীদের অভিযোগ, সভায় লোক হচ্ছিল না বলে টাকা দিয়ে লোক জোগাড়ের চেষ্টা করা হয়েছে। ইদানিং বিজেপির রাজ্য নেতৃত্ব ডাকা জনসভায় ভিড় কম হওয়ার অভিযোগ তুলছে বাম-কংগ্রেস-তৃণমূল (Left-Congress-Tmc) সব দলই। এই পরিস্থিতি দেখেই জনসমাগমের বিষয় সন্দিহান ছিলেন বিজেপি নেতৃত্ব- অভিযোগ বিরোধীদের। আর সেই কারণেই টাকা দিয়ে নাকি লোক জোগাড় করা হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর বিষয়ে কোনো মন্তব্য করেননি বিজেপির জেলা নেতৃত্ব।

Advt

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...