Wednesday, June 24, 2026

খবরের জের: অবশেষে স্বাস্থ্যসাথী কার্ডেই চিকিৎসা মালদহের তরুণীর

Date:

Share post:

খবরের জেরে স্বাস্থ্যসাথী কার্ডে হাসপাতালে ভর্তি হলেন মালদহের (Maldah) হরিশচন্দ্রপুরের বারোডাঙ্গা গ্রামের বাসিন্দা পিঙ্কি দাস (Pinki Das)। বিগত বেশ কয়েক মাস ধরে একাধিক সরকারি-বেসরকারি হাসপাতালে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছিল পিঙ্কির পরিবারকে। তাঁর বয়স ২৪। প্রায় ১ বছর ধরে অজানা রোগে আক্রান্ত তিনি। অবশেষে স্বাস্থ্যসাথী (Helth Card) কার্ডেই চিকিৎসা হচ্ছে তাঁর।

রাজ্য সরকারের তরফে বারবার স্বাস্থ্যসাথী কার্ড না ফেরানোর কথা বলা হলেও হয়রানির ছবি দেখা গিয়েছে রাজ্যের একাধিক প্রান্তে। বারোডাঙ্গা গ্রামের বাসিন্দা পিঙ্কি দাসের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। তাঁর মা পেশায় দিনমজুর, বাবা ভ্যানচালক। স্বামীর অত্যাচারের শ্বশুরবাড়ি ছেড়ে দুই সন্তানকে নিয়ে বেশ কয়েক বছর ধরেই বাবার বাড়িতে থাকেন পিঙ্কি। এমতাবস্থায় অজানা রোগে আক্রান্ত হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল পরিবারের কপালে। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও ব্লক প্রশাসনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছিল পিঙ্কি। সেই খবর সম্প্রচারিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

তারপরই পিঙ্কির দিকে হাত বাড়ায় স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের তরফেই মালদহের চিকিৎসক ডি সরকারের সঙ্গে যোগাযোগ করে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। তাঁর চিকিৎসার জন্য গাড়ি থেকে শুরু করে অর্থ সাহায্য সবটাই করেছে জেলা প্রশাসন। এখন তিনি বেসরকারি হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন।

মেয়েকে হাসপাতালে ভর্তি করতে পেরে খুশি মা লক্ষ্মী দাসও। লক্ষ্মী তো বটেই চিকিৎসকও ধন্যবাদ জানান সংবাদমাধ্যমকে। তবে চিকিৎসা না হওয়ায় শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছে পিঙ্কির। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যেতেও প্রস্তুত তাঁরা।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...