Friday, April 3, 2026

ভালো আছেন জাকির, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নিমতিতা বোমা বিস্ফোরণে জখম রাজ্যের মন্ত্রী জাকির হোসেনকে দেখতে ফের সোমবার এসএসকেএম–এ গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চিকিৎসকদের সঙ্গে দেখা করে আহত মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিলেন তিনি । হাসপাতাল থেকে বেড়িয়ে এসে মুখ্যমন্ত্রী জানান ,এখন অনেকটাই ভাল আছেন জাকির হোসেন। আশা করছি দ্রুত ও সেরে উঠবে। প্রসঙ্গত, জাকিরকে লক্ষ্য করে নিমতিতা স্টেশনে বোমাবাজি করা হয়। বিস্ফোরণের তীব্রতায় জখম হন মন্ত্রী জাকির হোসেন–সহ কমপক্ষে ২৩ জন।ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। গোয়েন্দাদের ধারণা, নিমতিতায় সাধারণ কোনও বোমা বিস্ফোরণ হয়নি। বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল উন্নতমানের আইইডি। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই একাধিকবার ফের নিমতিতা স্টেশনে গিয়েছে সিআইডি গোয়েন্দারা এবং কেন্দ্রীয় ফরেনসিক দলের আধিকারিকরা।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...