Friday, April 3, 2026

পাহাড়ে গোর্খাদের ক্ষতে প্রলেপের চেষ্টা দিলীপের

Date:

Share post:

পাহাড়ে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দার্জিলিংয়ে তাঁকে কালো পতাকা দেখান স্থানীয় জনতা। তাঁদের প্রত্যেকের হাতে ছিল গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা।মঙ্গলবার দার্জিলিং স্টেশন চত্বর, ঘুম এলাকায় সকাল থেকে বিজেপি বিরোধী বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে । যদিও পরবর্তী সময়ে  পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়। ‘পরিবর্তন যাত্রা’ এগিয়ে চলে দিলীপ ঘোষের নেতৃত্বেই।
এদিন দিলীপ ঘোষ দাবি করেছেন, বিজেপি পাহাড়ের মানুষকে কোনও প্রতিশ্রুতি দেয়নি। প্রসঙ্গত, বিমল গুরুং অভিযোগ করেছিলেন বিজেপি বছরের পর বছর ধরে পাহাড়ে আলাদা রাজ্যের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য যে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাই তাই করেছেন।
মঙ্গলবার পরিবর্তন যাত্রা দার্জিলিং চক বাজারে পৌঁছলে সেখানে জনসভা করে বিজেপি। ভিড়ে ঠাসা সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। সভা থেকে গোর্খা মন জয়ের চেষ্টা চালান বিজেপি নেতারা। বিজেপিই যে একমাত্র গোর্খাদের দাবি পূরণ করতে পারে সেকথাবিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
পাহাড়ের এগারো গোর্খা জনজাতির তফশিলি উপজাতির মর্যাদা দেওয়ার দাবি থেকে শুরু করে পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধান সব দাবি পূরণই সময়ের অপেক্ষা বলে দাবি করেন তিনি । পাহাড়ে যেকোনও দলই তাদের সঙ্গে শামিল হতে পারে বলে জানিয়ে দেন দিলীপ।তবে গুরুং যেভাবে তৃণমূলের হাত ধরেছে তার সমালোচনা করে দীলিপের তোপ, পাহাড়ের গোর্খাদের উপর অত্যাচার করেছে তৃণমূলের সরকার। আর গুরুং তাদের হাত ধরে পাহাড়ের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে দাবি দিলীপের।রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জেরা নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, বিষয়টি রুটিন তদন্তের মধ্যেই পড়ে।
দিলীপ ঘোষ বলেন, বিজেপি পাহাড়ের সমস্যা সমাধানের চেষ্টা করছে। কিন্তু রাজ্য সরকার কোনও সহযোগিতা না করায় ফল আসেনি।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...