Friday, June 26, 2026

সুপ্রিম কোর্টে ফের পিছল রাজীব-মামলার শুনানি

Date:

Share post:

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে (Rajiv Kumar) হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের (Cbi) আবেদনের শুনানি পিছল দুই সপ্তাহ। সারদা মামলায় তাঁর ভূমিকার বিষয় জানতে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে শীর্ষ আদালত আবেদন করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। মঙ্গলবার সেই শুনানি দুই সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছে আদালত।

সারদা মামলায় রাজ্যের বিশেষ তদন্তকারী দলের (সিট) প্রধান ছিলেন রাজীব কুমার৷ সেই সূত্রেই এই কাণ্ডে তাঁকে জেরা করা প্রয়োজন বলে বার বার দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ শীর্ষ আদালতের নির্দেশে ২০১৯-এ শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছিল রাজীব কুমারকে। সিবিআইয়ের অভিযোগ, অনেক তথ্য তিনি জানাতে চাননি। সেই কারণেই আবার জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে।

সারদা-মামলায় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে বলে রাজীব কুমারের জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সেই কারণেই তাকে বাঁচাতে নিতে চায় সিবিআই কিন্তু সেই মামলা এদিন 2সপ্তাহ পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট।

 

Related articles

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...