Wednesday, April 1, 2026

মার্চে ব্যাঙ্ক ধর্মঘট-ছুটি মিলিয়ে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা

Date:

Share post:

মার্চ মাসে ধর্মঘট-ছুটি মিলিয়ে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। যেহেতু আর্থিক বছরের শেষ মাস মার্চ, সেই কারণে পুরনো লেনদের প্রয়োজনে এই মাসে বহু মানুষেরই ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হয়। মার্চে ব্যাঙ্কের শাখাগুলিতে বেশিই চাপ থাকে। ইতিমধ্যেই আগামী মাসে ব্যাঙ্কিং পরিষেবা যে ক’দিন বন্ধ থাকবে তা জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই তালিকায় মোট চারটি রবিবার এবং মার্চের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও রয়েছে দোল-সহ অন্য ছুটির দিন। তার মধ্যে আবার ২ দিনের ধর্মঘট ডাকা হয়েছে ট্রেড ইউনিয়নগুলির তরফে।

দেখে নিন ছুটির তালিকা

* চাপচার কুট : ৫ মার্চ

* মহাশিবরাত্রি : ১১ মার্চ

* বিহার দিবস : ২২ মার্চ

* হোলি (দ্বিতীয় দিন) /ধুলেটি/ইয়াওসাঙ্গ : ২৯ মার্চ

* হোলি : ৩০ মার্চ

আরও পড়ুন-এবার করোনা-টিকা ষাটোর্ধ্বদের, বেসরকারি ক্ষেত্রে দাম দিতে হবে, ঘোষণা কেন্দ্রের

RBI-এর তালিকা অনুসারে, মার্চ মাসে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া পশ্চিমবঙ্গে আর কোনও ছুটি নেই। তবে কেন্দ্রের ব্যাঙ্ক বেসরকারিকরণ সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১৫-১৬ মার্চ দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের সংগঠন ইউনাইটেড ফোরাম ফর ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। এদিকে, ১৩ মার্চ মাসের দ্বিতীয় শনিবার এবং ১৪ মার্চ রবিবার হওয়ায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকবে। ফলে ধর্মঘট নিয়ে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...