Tuesday, April 7, 2026

মোতেরায় প্রথম ম‍্যাচ, মন খারাপ সৌরভের, টুইট করে বললেন ‘মিস করব’

Date:

Share post:

বুধবার মোতেরা স্টেডিয়ামে শুরু হতে চলেছে প্রথম আন্তর্জাতিক ম‍্যাচ। তার আগে মন খারাপ বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci president )সৌরভ গঙ্গোপাধ্যায়ের( sourav ganguly)। টুইট করে মন খারপের কথা নিজেই জানালেন মহারাজ।

বুধবার মোতেরা স্টেডিয়ামে পিঙ্ক বলের( pink ball) দিন রাতের টেস্ট খেলতে নামছে ভারতীয় দল( india team)। বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে যখন মাঠে নামবে টিম ইন্ডিয়া, তখন মাঠে না থাকতে পারায় মন খারাপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এদিন মহারাজ টুইট করে লেখেন,” আজ স্টেডিয়ামে থাকতে পারলাম না। খুব মিস করব। এই স্টেডিয়াম তৈরির জন্য কী পরিশ্রম করতে হয়েছে, সেটা বুঝতে পারছি। গোলাপি বলের টেস্ট আমাদের স্বপ্ন ছিল। ভারতে দিন-রাতের দ্বিতীয় টেস্ট হতে চলেছে। গতবারের মতো ভরা গ্যালারি দেখার আশায় রইলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে তৈরি হয়েছে এই স্টেডিয়াম।”

পাশাপাশি জয় শাহকে টুইট করে শুভেচ্ছা জানান সৌরভ। এদিন তিনি জয় শাহের উদ্দেশে টুইট করে লেখেন,” গুজরাট এবং ভারতের প্রত্যেক ক্রিকেটারের জন্য এরকম একটা পরিকাঠামো তৈরি হয়েছে। জয় শাহ এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব পদাধিকারী এবং সদস্যরা আজ গর্ব বোধ করছেন। স্টেডিয়াম তৈরি হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। আজকের জন্য শুভেচ্ছা।”

জবাবে জয় শাহ টুইট করে লেখেন, “ধন্যবাদ সৌরভ ভাই। তোমাকে মিস করব।”

আরও পড়ুন:গাড়ি দুর্ঘটনার কবলে টাইগার উডস, পায়ে বড়সড় চোট

Advt

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...