Monday, June 8, 2026

যে কোনও দিন সংসদ ভবন ঘেরাও করতে পারে ৪০ লক্ষ ট্রাক্টর, হুঁশিয়ারি টিকায়েতের

Date:

Share post:

লালকেল্লার ঘটনার পর কৃষক আন্দোলন(Farmer Protest) কিছুটা ধাক্কা খেলেও ক্রমশ ফের ঘুরে দাঁড়াচ্ছেন অধিকারের লড়াইয়ে নামা দেশের কৃষক সম্প্রদায়। পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা সহ একাধিক কৃষক পঞ্চায়েতে বৈঠকের মাধ্যমে জোরকদমে শুরু হয়েছে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা। সম্প্রতি রাজস্থানে তেমনই এক কৃষক পঞ্চায়েত থেকে বড় হুঁশিয়ারি দিলেন ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত(Rakeshtikait) জানিয়ে দিলেন, বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল ও ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত না করলে ৪০ লক্ষ ট্রাক্টর নিয়ে সংসদ ভবন ঘেরাও করবেন কৃষকরা। কৃষকদের নয়া এই কর্মসূচির জন্য সকলকে প্রস্তুত থাকতে বলে দেওয়া হয়েছে। যে কোনও দিন ঘোষণা করে দেওয়া হতে পারে এই কর্মসূচি।

মঙ্গলবার রাজস্থানে কৃষক পঞ্চায়েতে এক ভাষণে রাকেশ বলেন, ‘ইন্ডিয়া গেটের সামনে ট্র্যাক্টর নিয়ে জড়ো হবেন কৃষকরা। সেখানে মাঠ চাষ করে ফসল ফলানো হবে। কেন্দ্রীয় সরকার যদি প্রতিবাদরত কৃষকদের দাবি না মানে, তাহলে সংসদ ভবন ঘেরাও করবেন কৃষকরা। যে কোনও দিন সেই কর্মসূচি ঘোষিত হতে পারে। তবে পূর্ব ঘোষণা মতো ৪ লক্ষ নয়, এ বার মিছিলে অংশ নেবে ৪০ লক্ষ ট্র্যাক্টর।’ পাশাপাশি সরকারের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে রাকেশ বলেন, ‘সরকার চাইছে বড় বহুজাতিক সংস্থার লাভ দেখতে কৃষকদের কথা না ভেবে শিল্পপতিদের লাভটাই সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি এমনটা চলতে থাকে তাহলে বড় বড় গুদাম ধ্বংস করে দেবে কৃষকরা।

আরও পড়ুন:৫ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠকে

উল্লেখ্য, ২৬ জনুয়ারি কৃষকদের লালকেল্লা অভিযানে অবাঞ্ছিত ঘটনার পর কিছুটা ধাক্কা খায় কৃষক আন্দোলন। পরে রাকেশ টিকেটের কান্না ভেজা চোখ ফের আন্দোলনমুখী করে তোলে পঞ্জাব হরিয়ানার কৃষকদের। আন্দোলনের ঝাঁঝ আরো বাড়িয়ে এবার সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দিল দেশের কৃষকরা।

Advt

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...