Saturday, June 13, 2026

পেট্রোপণ্যের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইলেক্ট্রিক স্কুটিতে চেপে নবান্নে মমতা, চালক ববি

Date:

Share post:

পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। কেন্দ্রের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠে ইতিমধ্যেই পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার জ্বালানির অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ব্যাটারিচালিত স্কুটিতে চড়ে হাজরা মোড় থেকে নবান্নের দিকে যাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলে চোখে পড়ল না কোনও দলীয় পতাকা।

কলকাতায় পেট্রল-ডিজেলের দাম প্রায় ১০০ ছুঁই ছুঁই। বৃহস্পতিবার ফের ২৫ টাকা বেড়েছে গ্যাসের দাম। এখন গ্যাসের দাম ৮২০ টাকা ৫০ পয়সা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীল হেলমেট পরেই ববি হাকিমের স্কুটারে চড়লেন এদিন। কয়েকদিন ধরেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে পথে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত শনি-রবিবার বেহালা, যদুবাবুর বাজার অঞ্চল, উত্তর কলকাতায় মিছিল করেছে তৃণমূল। আজ তাদের প্রতিবাদ সমাবেশ ছিল হাজরায়। সেই প্রতিবাদ সভা থেকেই নবান্ন যাওয়ার পথে ব্যাটারিচালিত স্কুটিতে চড়ে বসলেন জননেত্রী মমতা। স্বভাবতই মমতাকে ঘিরে জনতার আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন-মিলল না পুলিশের অনুমতি, কলকাতায় বাতিল আসাদউদ্দিন ওয়েসির সভা

Advt

প্রসঙ্গত দেশের বেশ কয়েকটি জায়গায় পেট্রলের দাম লিটার প্রতি ১০০টাকা ছাড়িয়েছে। বাংলাতেও পেট্রলের দাম প্রায় ৯২ টাকার কাছাকাছি। এই অবস্থায় পেট্রোপণ্যের দাম কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য। ইতিমধ্যেই পেট্রোপণ্যের দাম কমাতে ১ টাকা সেস কমিয়েছে রাজ্য সরকার।

Related articles

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...