Wednesday, June 24, 2026

৪০ সেকেন্ডই ছাড়ানো যাবে নারকেল, যন্ত্র আবিষ্কার করে রাতারাতি জনপ্রিয় যুবক

Date:

Share post:

নারকেল ছাড়িয়ে সেটাকে বিক্রি করতে অনেক কসরত করতে হয়। বিষয়টি ভাবিয়েছিল কেরালার এক যুবককে। তারপর থেকে নারকেল ছাড়ানোর যন্ত্র আবিষ্কারে উঠেপড়ে লেগেছিল যুবকটি। যেমন ভাবা তেমন কাজ। অবশ্য এর জন্য লেগেছে ১০ টা বছর। কিন্তু তাতে কী! শেষমেশ জয়ের হাসিটা হাসলেন কেরলের ত্রিশূরের বাসিন্দা কে সি সুজয়। এমন একটি যন্ত্র বানালেন তিনি যা ৪০ সেকেন্ডে একটা নারকেল অনায়াসে ছাড়াতে পারে।

সুজয়ের এই আবিষ্কারই তাঁকে এনে দিয়েছে ২৫ লক্ষ টাকার পুরস্কার। ‘টুল অ্যান্ড ডাই মেকিং’ কোর্স শেষ করে তিনি কেরল ছাড়েন। বেশ কিছু দিন বাইরে থাকার পর ফিরে এসে নতুন ব্যবসা শুরু করেন। কেরলে নারকেলের উৎপাদন যেমন প্রচুর, তেমন রয়েছে চাহিদাও। কিন্তু নারকেল ছাড়িয়ে বিক্রি করতে অনেকটাই সময় লাগত, আর তাই সঞ্জয়ের অভিনব মেশিনের ভালোই চাহিদা তৈরি হয়েছে বাজারে। রাস্তাঘাটে নারকেল বিক্রেতাদের কাছে হামেশাই চোখে পড়ে এই মেশিন। ধারালো অস্ত্র দিয়ে নারকেল ছাড়িয়ে গ্রাহকদের বিক্রি করেন তাঁরা।

সুজয় জানান, ব্যবসা করার কথা ভাবতেই প্রথমে তাঁর মাথায় আসে নারকেল ছাড়ানোর এমন একটি যন্ত্র আবিষ্কার করবেন যাতে তাঁর ব্যবসাও হবে এবং পাশাপাশি নারকেল বিক্রেতাদের খাটুনিও কমবে। তখনই নেমে পড়লেন নতুন যন্ত্র আবিষ্কারের কাজে।

Advt

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...