Wednesday, March 25, 2026

কুঁদঘাটে ম্যানহোলে পড়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা পুরসভার

Date:

Share post:

কুঁদঘাট ম্যানহোল কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা করল কলকাতা পুরসভা (KMC)। কুঁদঘাট ম্যানহোল কাণ্ডে মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা পুরসভা। একইসঙ্গে আহতদেরও পুরসভার তরফে আহতদের ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে পুরসভা। এর পাশাপাশি, কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল? তার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরসভা।

১১৪ নম্বর ওয়ার্ড এলাকায় পাম্পিং স্টেশন তৈরির কাজের জন্য ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারান ৪ সাফাই কর্মী। কুঁদঘাট এলাকার নেতাজি মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। ২ ঘণ্টার চেষ্টায় তাঁদের ৪ জনকে উদ্ধার করে দমকলবাহিনী। কলকাতা পুরসভার ঠিকাকর্মী ছিলেন ওই ৪ জন। এলাকায় পাম্পিং স্টেশন তৈরির কাজের জন্য, বেলা সাড়ে ১২ টা নাগাদ তাঁরা ম্যানহোল পরিষ্কার করতে নামেন। কাদা এবং পলি জমে ওই ম্যানহোল আটকে গিয়েছিল। সেই ম্যানহোল পরিষ্কার করতে নেমে দীর্ঘক্ষণ কেটে যায়। ওই ৪ জনের কোনও সাড়া পাওয়া না গেলে,  ম্যানহোলের বাইরে থাকা কর্মীরা তাঁদের ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর সহকর্মীরা পুলিশ ও দমকলে খবর দেন। জানা যায়, প্রায় ২ ঘন্টা ভিতরে জলের মধ্যে আটকে ছিলেন তাঁরা। প্রথম অবস্থায় দমকল এলেও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি, স্থানীয়দের চেষ্টাতেও ব্যর্থ হতে হয়। এরপর খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্টকে। শেষে ডুবুরি নামিয়ে ৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও তাঁরা কেউই প্রাণে বাঁচেননি।

আরও পড়ুন- পেট্রোপণ্যের অত্যাধিক দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Advt

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...