Saturday, June 13, 2026

ভোটে চমক দিতে নির্বাচন কমিশনের বুথ অ্যাপ! থাকবে ভোটারের সব তথ্য

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে কোমর বেঁধে নেমেছে শাসক-বিরোধী দুই পক্ষেই। আরেক পক্ষও নির্বাচনের জন্য তৈরি হচ্ছে, তারা নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের আগে বুথ অ্যাপ (Booth App) আনতে চলেছে তারা। অ্যাপটি তৈরি করা হয়েছে প্রিজাইডিং অফিসারদের জন্য। ইতিমধ্যেই এই অ্যাপটির বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে কমিশন। প্রিজাইডিং অফিসারের স্মার্টফোনে এই অ্যাপ রাখা বাধ্যতামূলক বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এই অ্য়াপ চালুর হলে নির্বাচনের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করবে।

কমিশন সূত্রে খবর, আপাতত বুথ অ্যাপ চালু করার প্রক্রিয়া পরিকল্পনার পর্যায়ে রয়েছে। এই অ্যাপের প্রধান উদ্দেশ্য হল নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে পরিচালনা করা। মূলত নির্বাচনে স্বচ্ছতা আনতেই এই বুথ অ্যাপ ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। ২০১৯ সালের নির্বাচনে উত্তরপ্রদেশের ৫টি, মহারাষ্ট্র, বিহার ও পঞ্জাবের 3টি বুথে পরীক্ষামূলক ভাবে বুথ অ্যাপ ব্যবহার হয়। এবার বাংলার বিধানসভা নির্বাচনেও এই অ্যাপ ব্যবহার হতে পারে।

আরও পড়ুন-হিন্দু বিধবার সম্পত্তিতে অধিকার তাঁর বাপের বাড়ির পরিবারেরও: রায় সুপ্রিম কোর্টের

কমিশন সূত্রে খবর, ভোটার স্লিপে একটি কিউআর কোড (QR Code) থাকবে। প্রিজাইডিং অফিসারের ফোনে থাকা বুথ অ্যাপে সেই কোড স্ক্যান করলেই ভোটারের সব তথ্য মিলবে। তার ফলে নথি, তালিকা দেখে ভোটারদের নাম মেলানোর প্রয়োজন হবে না। ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজটাও খুব সহজ হয়ে যাবে বলে আশা কমিশনের।

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...