Sunday, February 22, 2026

৪ টির বদলে ৬টি পা, তা নিয়েই দিব্যি হেঁটে বেরাচ্ছে ছোট্ট কুকুর

Date:

Share post:

বয়স মাত্র ৪ দিন। আর সেই ছোট্ট বাচ্চ কুকুরটি বিশেষত্ব হল ২ টি লেজ আর ৬ টা পা। যা অভিনব। অদ্ভুতকার এই কুকুর ছানাটি জন্মেছে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে। মায়ের থেকে বিতাড়িত হয়ে বর্তমানে ওই কুকুর ছানাটিকে আনা হয়েছে ওকলাহোমা পশু হাসপাতালে। যা দেখে তাজ্জব বনে গিয়েছে গোটা নেট দুনিয়া।

 

ছয়টি পা আর দুটি লেজ যুক্ত এমনধরণের কুকুর ছানার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই লাইক আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনদের অনেকেই আবার ছানাটিকে নিয়ে নিজেদের উৎসাহও প্রকাশ করেছেন। জানা গিয়েছে, ওকলাহোমা হাসপাতালের পশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, অদ্ভুত গড়নের ওই কুকুর ছানাটির বয়স মাত্র ৪ দিন। এখনও সে জীবিত এবং সম্পূর্ণ সুস্থ রয়েছে। এই বিষয়ে নীল ভেটেরিনারি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডঃ অ্যালিসন এভারেট তাঁর ফেসবুক পোস্টে ওই কুকুর ছানাটি প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ”তাঁর জীবদ্দশায় এই ধরনের কুকুর ছানা তিনি এই প্রথম দেখলেন।”

তিনি আরও বলেন, তাঁর মনে হয় না এ জীবনে এধরনের ছয় পা বিশিষ্ট কুকুর আর দ্বিতীয়বার দেখা যাবে না। জানা গিয়েছে, ওই কুকুর ছানাটির শুধু ছয়টি পা দুটি লেজ নয় মলদ্বারও রয়েছে দুটি। তবে দুঃখের কথা এই যে কুকুরটির মনোজফালাস ডিপাইগাস এবং মনোসেফালাস রাচিপাগাস ডাইব্রাকিয়াস টেট্রাপাস নামে জন্মগত অসুখ রয়েছে। যার কারণে এদের মাথা এবং বুক গহ্বর একটি থাকলেও শ্রোণী অঞ্চল, প্রজনন ব্যবস্থা এবং দুটি মূত্রনালি রয়েছে। তবুও এই কুকুর ছানা গুলি যথেষ্ট শক্তিশালী হয় বলে জানিয়েছেন তাঁরা। যদিও বর্তমানে ছানাটিকে বোতলে করে খাওয়ানো হচ্ছে। তবে তার প্রত্যেকটি অঙ্গ যথেষ্ট সক্রিয় এবং সে হাঁটাচলাও করতে পারছে। ইশারা ইঙ্গিতও বুঝতে সক্ষম সে।

Advt

 

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...