Tuesday, June 23, 2026

নীরব মোদির প্রত্যর্পণের অনুমতি দিল ব্রিটিশ আদালত

Date:

Share post:

নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণে অনুমতি দেওয়া হল। বৃহস্পতিবার এই অনুমতি দিল লন্ডনের একটি আদালত। এমনকি  ‘নীরব মোদির আত্মহত্যার প্রবণতার বিষয়টিও দেখেছি’ বলে জানিয়েছে লন্ডনের আদালত। কিছুদিন আগেই নীরব হুমকি দিয়েছিলেন ‘ভারতে ফেরানো হলে তিনি আত্মহত্যা করবেন’।  তাই এই বিষয়টি নিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছে আদালত। এই মামলায় এমন তথ্যপ্রমাণ আছে যার কারণে অতি সহজেই মোদিকে অভিযুক্ত প্রতিপন্ন করা যেতে পারে বলে জানিয়েছেন বিচারক স্যামুয়েল গুজি।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে নীরব মোদির বিরুদ্ধে। আজ ভার্চুয়াল মাধ্যমে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে হাজিরা দেন নীরব মোদি। এদিনের শুনানিতে ওয়েস্টমিনস্টার কোর্টের বিচারক স্যামুয়েল গুজি ভারতে তাঁর প্রত্যপর্ণের পক্ষে রায় দিয়েছে। বিচারক স্যামুয়েল গুজি এদিন শুনানিতে জানিয়েছেন, মুম্বইয়ের আর্থার রোড জেলে পর্যাপ্ত চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে নীরব মোদিকে। জেলে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। বিচারক মোদির বিরুদ্ধে জালিয়াতির প্রাথমিক প্রমাণ থাকার কথাও উল্লেখ করেছেন। তাঁর কথায় এর মধ্যে অনেক কিছু ভারতের বিচারাধীন বিষয়।

নীরব মোদির ভারতে ফেরার সম্ভাবনা নিয়ে বহুদিন ধরেই চাপানউতোর চলছিল। এদিনের রায়ে তার অবসান ঘটল। ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে হিরে ব্যবসায়ী  নীরবের বিরুদ্ধে। সে বছরই ইডি নীরব মোদিকে ভারতে চেয়ে ব্রিটিশ সরকারের কাছে আর্জি জানায়। তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ২০১৯ সালের ১৯ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। এরপর দু’বছর ধরে নীরবের ভারত-প্রত্যর্পণ নিয়ে মামলা চলছিল লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ আদালতে ।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...