Friday, June 26, 2026

আইনি জটিলতায় অনুপম হাজরা, কিন্তু কারণ কী?

Date:

Share post:

বিজেপি নেতা অনুপম হাজরার হাতে এবার কারণ দর্শানোর নোটিশ ধরাল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ফের আইনি জটিলতায় অনুপম। রাজ্যের শিশুসুরক্ষা কমিশনের অভিযোগের ভিত্তিতে শোকজের নোটিস অনুপমের কাছে। গত ১৬ ফেব্রুয়ারি বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরার শান্তিনিকেতনের বাড়ির দেওয়ালে নোটিস সাঁটিয়ে দিয়ে এসেছে পুলিশ। এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই ব্যাখ্যা করছেন অনুপম।

কিছুদিন আগে কলকাতার জোড়াবাগানে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। ৯ বছরের ধর্ষিতার নাম প্রকাশ করেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং তার পরিবারকে সঙ্গে নিয়ে রাজভবনে যান অনুপম হাজরা। সেই ছবি তিনি টুইটও করেন। যদিও অনুপমের দাবি, তিনি শিশুর আসল নাম প্রকাশ্যে আনেননি। টুইটারে তিনি অন্য নাম দিয়েছিলেন। যদিও পরিবারের ছবি ছিল অনুপমের টুইটে। এর জেরেই তাঁর বিরুদ্ধে পকসো আইন অমান্যের অভিযোগও ওঠে।

Advt

আরও পড়ুন-ইডি-সিবিআই যাকেই লাগিয়ে দিক, মাথা নত করব না: অভিষেক

এবার সেই ঘটনায় হস্তক্ষেপ করে অনুপমের বিরুদ্ধে কলকাতা সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয় শিশু সুরক্ষা কমিশন। নোটিস পাঠানো হয় বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। শোকজ নোটিস পাঠিয়ে তাঁর এই কাজের জবাব চাওয়া হয়েছে। এরপরই অনুপম ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “শোকজ এর রিপ্লাই দেওয়া সত্ত্বেও, বাড়ির দেওয়ালে চিপকে দেওয়া হল পুলিশি নোটিশ ! বর্তমান বাসস্থানের ঠিকানায় নোটিশ না পাঠিয়ে বাবা-মার ঠিকানায় নোটিশ, যাতে নির্ধারিত সময়ে জবাব না দিতে পারি এবং রাজ্য সরকার নিজের সুবিধামতো স্বেচ্ছাচারিতায় রাজনৈতিক প্রতিহিংসা স্বরূপ পদক্ষেপ নিতে পারে!”

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...