Wednesday, June 24, 2026

ইডি-সিবিআই যাকেই লাগিয়ে দিক, মাথা নত করব না: অভিষেক

Date:

Share post:

আমরা মানুষ, তোমরা মানুষ। তফাৎ শুধু শিরদাঁড়ায়- ঠাকুরনগরের জনসভা থেকে এই কথা বলে তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee) বুঝিয়ে দিলেন চাপ দিলেও তিনি মেরুদণ্ড বিকিয়ে দেবেন না। বৃহস্পতিবার, সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ইডি-সিবিআই (ED-CBI) লাগিয়ে আমাকে আটকানো যাবে না। ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স আরও যা যা কিছু আছে আমার পিছনে লাগিয়ে দিন। কিন্তু আমি মাথানত করব না। গলা কেটে দিলেও বলব জয় বাংলা, জয় হিন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandapadhyay) জিন্দাবাদ”।

কয়লাপাচার কাণ্ডের তদন্তে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Benarjee) ও শ্যালিকা মেনকা গম্ভীরকে (Menoka Gambhir) জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপরেই এই সভা থেকে অভিষেক বুঝিয়ে দেন এজেন্সি দিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না।

প্রত্যয়ী অভিষেক বলেন, এবারের নির্বাচনে আড়াইশোর বেশি আসনে জিতবে তৃণমূল। কেন্দ্রের প্রকল্পের তুলনায় রাজ্যের প্রকল্পের সুবিধার কথা তুলে ধরে অভিষেক।

আরও পড়ুন:চন্দ্রভাগার উপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতু জুড়ছে , টুইট পীযূষ গোয়েলের

এদিন, ঠাকুরনগর পৌঁছে তিনি প্রথম যান ঠাকুরবাড়ি সংলগ্ন হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো দেন যুব তৃণমূল সভাপতি। তারপরে তিনি যান বড়মা বীণাপাণি দেবীর ঘরে। সেখানে তাঁর প্রতিকৃতি শ্রদ্ধা জানান। সভা থেকে বিজেপির জাতপাতে রাজনীতি নিয়ে সরব হন অভিষেক। বলেন, মতুয়াদের থেকে জল যখন রাম মন্দিরের ভূমি পুজোর জন্য পাঠানো হয়, তখন তা গ্রহণ করা হয়নি।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...