Tuesday, April 14, 2026

পামেলার কোকেন কাণ্ডে এবার অনুপম-শঙ্কুদেবকে নোটিশ দেওয়া হচ্ছে বলে খবর

Date:

Share post:

পামেলা গোস্বামী (Pamela Goswami) ও কোকেন কাণ্ডে (Drug Case) এবার নাম উঠে এলো বিজেপির (BJP) দুই নেতা অনুপম হাজরা (Anupam Hazra) ও শঙ্কুদেব পণ্ডার (Shankudev Panda)। এই দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ (Notice) দেওয়া হচ্ছে বলে খবর কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগ সূত্রে।তদন্তকারীরা মনে করছেন, অনুপম হাজরা এবং শঙ্কুদেবকে জিজ্ঞাসা করে এই মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

আগেই জানা গিয়েছিল, বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর কোকেন কাণ্ডে বেশ কয়েকজন প্রভাবশালীর নাম উঠে এসেছে। তবে তাঁরা কারা, সেটা প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh) ও বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে মুখোমুখি বসিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন লালবাজারের নার্কোটিক্স সেলের গোয়েন্দারা। এরপরই শঙ্কুদেব ও অনুপমকে নোটিশ দেওয়া হতে পারে বলে খবর বাইরে আসে। যদিও এই ঘটনার সঙ্গে শঙ্কুদেব পণ্ডা বা অনুপম হাজরার আদৌ কোনও যোগ আছে কি না তা তদন্ত সাপেক্ষ। কারণ, মূল অভিযুক্ত পামেলাকে বৃহস্পতিবার আলিপুর আদালতে নিয়ে আসা হলে বিজেপি নেত্রী কিন্তু রাকেশ সিং ছাড়া আর কারও নাম বলেননি। তাঁর সমস্ত অভিযোগই বিজেপির বাহুবলী নেতা রাকেশ সিংকে কেন্দ্র করে।

এদিকে বিজেপি নেতা অনুপম হাজরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত কোনও নোটিশ পাইনি। দেশের আইন ব্যবস্থার ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। নোটিশ পেলে সঠিক সময়ে সঠিক উত্তর দেবেন। অন্যদিকে, এ বিষয়ে শঙ্কদেব পণ্ডার কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি।

আরও পড়ুন:ভারত – চিন বৈঠক সফল, সেনা সরাতে সায় দিল দুই দেশই

Advt

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...