Tuesday, March 24, 2026

চেন্নাই-মঙ্গলাপুরম এক্সপ্রেস থেকে উদ্ধার ১০০ জিলেটিন স্টিক সহ ৩৫০ ডিটোনেটর

Date:

Share post:

এই ঘটনায় রমানি নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। রেল পুলিশ সূত্রে জানান হয়েছে, যাকে গ্রেফতার করা হয়েছে, সে মহিলা তামিলনাড়ুর বাসিন্দা। ট্রেনের সিটের তলায় এই বিপুল পরিমাণ বিস্ফোরক লুকিয়ে রেখেছিলেন তিনি। প্রাথমিক জেরায় পুলিশের কাছে অভিযুক্ত মহিলা দাবি করেছেন, কুয়ো খোড়ার জন্য এই বিস্ফোরকগুলো নিয়ে যাচ্ছিলেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত মহিলা যা দাবি করছেন তার সঙ্গে জিলেটিন স্টিকের কী সম্পর্ক, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তর সঙ্গে আরও কেউ যুক্ত আছেন কিনা সেইনিয়েও তদন্ত করছে পুলিশ।

শুধুমাত্র কুয়ো খোড়ার জন্য এই বিপুল পরিমাণ বিস্ফোরক লাগতে পারে তা মানতে নারাজ পুলিশ। বম্ব স্কোয়াডও বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের নজরদারি নিয়েও। কী ভাবে রেল পুলিশের নজর এড়িয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক ট্রেনে উঠলেন মহিলা?

Advt

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...