Wednesday, June 24, 2026

রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

Date:

Share post:

রাজ্যে ভোটের (West Bengal Assembly Election 2021) দিন ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে কার্যকর  হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি।  এদিনই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ  নিয়ে নির্বাচন  কমিশনের (Election Commission) দ্বারস্থ হল বঙ্গ বিজেপি নেতৃত্ব (Bengal BJP)। বিজেপির অভিযোগ, পুলিশের মদতে তৃণমূল ভোটের সময় অশান্তি তৈরি করার চেষ্টা করছে। নিজেদের পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অবাধে ভোট লুঠ করার চেষ্টা করছে।

এ দিন রাজ্য নির্বাচন কমিশনে নালিশ জানাতে যান বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। কমিশনে লিখিত নালিশ জানিয়ে বেরোনোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতারা দাবি করেন, ৮০ বছরের উর্ধ্ব বয়স্ক মানুষদের ঘরে গিয়ে ব্যালটে করে যে ভোট সংগ্রহের কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে রাজ্য পুলিশও যাবে বলে আশঙ্কা। বিজেপির দাবি, তৃণমূল সরকার পুলিশকে রাজনৈতিক এজেন্ট হিসেবে ব্যবহার করছে। তাঁদের আশঙ্কা, পুলিশ চাপ সৃষ্টি করতে পারে। তাই রাজ্য পুলিশকে না পাঠিয়ে যেন কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় ।

বিজেপি অভিযোগ জানিয়েছে শহরের পুলিশ কমিশনারের বিরুদ্ধেও। গত চারদিন ধরে কলকাতার নগরপালের সঙ্গে দেখা করার সময় চাওয়া হলেও অনুমতি মিলছে না বলে অভিযোগ । এমন কিছু পুলিশ অফিসার রয়েছেন যারা পক্ষপাতদুষ্ট, তাঁদের বিষয়ে অভিযোগ জানাতে চাওয়া হলেও সৌমেন মিত্র কথা বলতে চাইছেন না, এমনটাই দাবি বিজেপির। এ ছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে ভোট পরিচালনার বিরোধিতা করা হয়েছে । বিষয়টি নিয়ে আগেও একবার আপত্তি তুলেছিল বিজেপি। অভিযোগ জানানো হয়েছে পরিবর্তন যাত্রার ট্যাবলো থেকে এলইডি লাইট চুরি নিয়েও।

Advt

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...