Wednesday, April 1, 2026

ব্রিগেডে আসছেন না বুদ্ধদেব, লিখিত বার্তাতেই চাঙ্গা সিপিএম!

Date:

Share post:

স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আর তাই আলিমুদ্দিন ষ্ট্রিটের নেতারাও নড়েচড়ে বসেছিলেন । অপেক্ষায় ছিলেন চিকিৎকের সবুজ সঙ্কেতের ।কিন্তু শনিবার জানা গিয়েছে, বুদ্ধদেবের বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই তাঁকে সমাবেশে আসতে দিতে রাজি হচ্ছেন না চিকিৎকরা।
ব্রিগেডে বুদ্ধবাবু কে আসার অনুমতি চিকিৎসকেরা না দেওয়ায়, সমর্থকদের কথা ভেবে অডিও বার্তা অথবা লিখিত বিবৃতিতে তিনি বক্তব্য রাখবেন। তবে এখনও বেশিক্ষণ কথা বলতে গেলে হাপিয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই কারণে বিবৃতি আসার সম্ভাবনা বেশি। সে দিক থেকে বুদ্ধবাবু উপস্থিতি কোনও না কোনও ভাবে থাকবে ব্রিগেডে। সিপিএম সূত্রে এমনই খবর।

মুজফ্ফর আহমেদ ভবন সূত্রে জানা যাচ্ছে, অসুস্থতার কারণেই তাঁর ভার্চুয়াল উপস্থিতিও সম্ভব হবে না।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেছেন , বুদ্ধদা এখনও আমাদের তথা দেশের বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে ‘আইকনিক লিডার’। অবশ্যই তিনি সমাবেশে এলে আমাদের মনোবল বাড়ত। কিন্তু তাঁর লিখিত বার্তাও আমাদের কাছে অনেক মূল্যবান।

বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা

ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসে গেছেন। বড় সমাবেশ হবে। এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলেছি। ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দী যা কোনদিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছি।
বুদ্ধদেব ভট্টাচার্য
২৭ফেব্রুয়ারি, ২০২১

Related articles

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে...

ঋণখেলাপির অভিযোগে সোহমের বিরুদ্ধে মামলা দায়ের আদালতে!

সিনেমার জন্য টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল অভিনেতা সোহম...

৮ এপ্রিল মনোনয়নপত্র জমা, মিছিল করে সার্ভে বিল্ডিং যাবেন দলনেত্রী: সূচি প্রকাশ তৃণমূলের

নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে (Trinamool Congress) জানানো হয়েছে, আগামী...