Friday, June 26, 2026

শনিবারের বারবেলাতে আগুন কলকাতায়, ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন

Date:

Share post:

বারবেলাতেই আগুন কলকাতার এক রেস্তোরাঁয়। আচমকাই গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি রেস্তোরাঁর গোডাউনে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। সেই সময় রেস্তোরাঁর ভিতরে অনেকে ছিলেন বলেই খবর। আগুন লাগার খবর পেতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। পুরোদমে কাজ চালিয়ে আগুন আয়ত্তে আনে দমকলবাহিনী। প্রাথমিকপর্বে তারা মনে করেছিলেন প্রয়োজনে দমকলের ইঞ্জিন আরও বাড়তে পারে। খবর পেয়ে এলাকায় পৌঁছন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

তবে কীভাবে এই আগুন লেগেছিল তার কারণ এখনও জানা যায়নি। জনবসতিপূর্ণ এলাকায় রেস্তোরাঁটি হওয়ায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকলবাহিনী তড়িঘড়ি কাজ শুরু করায় আগুন অনেকটাই আয়ত্তে আসে। পরে ‘কুলিং’ প্রক্রিয়াও চালানো হয়। যাতে কোথাও ধিকিকিকি করে জ্বলা আগুন থেকে কোনও বিপদ না বাঁধে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেস্তোরাঁর ভিতরে থাকা সকলকে বের করে আনা হয়। কোনও প্রাণহানির খবর এখনও নেই। তবে রেস্তোরাঁর গোডাউনে দাহ্য পদার্থ রয়েছে বলে আগুন লাগতে পারে বলে আশঙ্কা পুলিশের।

AdvtK

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...