Sunday, June 21, 2026

সাঁতার জানে না, আবার ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন! আব্বাসকে তীব্র কটাক্ষ সিদ্দিকুল্লাহর

Date:

Share post:

“হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যায়”- এ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে বলেছিলেন ‘চাষার বেটা’ রেজ্জাক মোল্লা। আর এবার বিধানসভা নির্বাচনের আগে একই ধরনের কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকিকে (Abbas Siddique) উদ্দেশ্য করে বলেন, “সাঁতার কাটতে পারে না, আবার ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন দেখছে!” নাম না করে আইএসএফ (ISF) নেতাকে কটাক্ষ করেন বিধায়ক তথা জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী (Siddiqullah Chowdhury)। মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসিকেও হায়দরাবাদের ‘উড়ন্ত পাখি’ বলে কটাক্ষ করেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক। আব্বাস সিদ্দিকির নাম না করে তিনি বলেন, “ফুরফুরা কোনওদিন রাজনৈতিকভাবে ছিল না। উনি পরের হাতে তামাক খাচ্ছেন। হায়দরাবাদ থেকে একজন উড়ে এসেছিলেন। বিজেপিকে সুবিধা করে দিতে অন্য অনেক জায়গায় সেটা করেছেন। বাংলায় হায়দরাবাদের উড়ন্ত পাখির দরকার নেই।” কটাক্ষ করে সিদ্দিকুল্লাহ বলেন, “পাড়ায় ফুটবল খেলার অভ্যাস নেই, মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলতে চায়। পাড়ায় ডোবায় সাঁতার কাটতে পারে না ইংলিশ চ্যানেল জয় করতে চায়।”

তবে, বর্ধমানের একটি সভায় তিনি ঘোষণা করেন, এবারের নির্বাচনে মঙ্গলকোট থেকে আর প্রার্থী হতে চান না। যদিও এবিষয়ে পরোক্ষভাবে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দায়ী করেছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী।তিনি বলেন, “মঙ্গলকোট কেন্দ্রে আর দাঁড়াব না। সর্বোচ্চ নেত্রীকে তা সরাসরি জানিয়েছে। ওখানকার মাটি গরম। মেজাজ গরম। আর বীরভূম থেকে এই গরমটা করা হয়।”

বিজেপিরও সমালোচনা করেন সিদ্দিকুল্লাহ। বলেন,বিজেপি টাকা দিয়ে সব করছে। সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে।

আরও পড়ুন:ভ্যাকসিন নিয়ে মোদির পথে চলুক অন্য দেশও, প্রশংসায় বললেন WHO প্রধান

Advt

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...