Monday, April 6, 2026

বৌদিকে নিয়ে পালিয়ে বিয়ের ৩৬ বছর পর আটক দম্পতি

Date:

Share post:

ফেনীর সোনাগাজীতে বৌদিকে  নিয়ে পালিয়ে বিয়ের ঘটনার মামলায় ৩৬ বছর পর সেই দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল চট্টগ্রামের আকবর শাহ থানার সিটিগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, ১৯৮৫ সালে নাছির উদ্দিন (৬০) ও তার ভাই মাহবুবের রহমানের স্ত্রী পেয়ারা বেগম (৫০) পালিয়ে বিয়ে করেন। ঘটনার পর রহমান তার ভাই ও স্ত্রীর নামে প্রতারণা মামলা দায়ের করেন। বিয়ের পর নাছির উদ্দিন ও পেয়ারা বেগম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় কাটিয়েছেন। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সূত্রে খবর পেয়ে, নাছির-পেয়ারা দম্পতিকে বৃহস্পতিবার চট্টগ্রামের আকবর শাহ থানার সিটিগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- ভোটের মাঝেই মেয়াদ শেষ সুনীল আরোরার!

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...