Wednesday, May 20, 2026

কয়লাকাণ্ডে সিবিআই নজরে ব্যবসায়ী রণধীন, আজ জিজ্ঞাসাবাদ নিজাম প্যালেসে

Date:

Share post:

কয়লাকাণ্ডের(coal smuggling) তদন্তে নেমে এবার ব্যবসায়ী রণধীন বার্নোওয়ালকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই(CBI)। শুক্রবার বাড়িতে যাওয়ার পর শনিবার সকাল ১১ টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে শুক্রবার কেন্দ্রীয় গোয়েন্দারা রনধীন বার্নোওয়ালের বাঁশদ্রোণীর বাড়িতে হানা দেয়। সেখানে তাকে একদফা জিজ্ঞাসাবাদ করার পর শনিবার নিজাম প্যালেসে(Nizam palace) উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। সেইমতো আজ সকাল ১১ টায় সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন ওই ব্যবসায়ী।ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পর একাধিক সূত্র সিবিআইয়ের হাতে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনের আগুনে পুড়তে থাকা বাংলায় কয়লা কাণ্ডের কিনারা করতে কয়েক মাস ধরেই তৎপর সিবিআইয়ের গোয়েন্দারা। গতকাল থেকেই অভিযানে নেমেছে সিবিআই এর পাশাপাশি ইডিও। ইডির টিমের সঙ্গে ছিল ৮০ জন আধাসেনা। তারা অভিযান চালায় লালা ঘনিষ্ঠ সুভাষ অর্জুনের অফিসে। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় গোয়েন্দারা।

আরও পড়ুন:আদর্শ আচরণবিধি চালু রাজ্যে, নজর রাখতে মুখ্যসচিবের নেতৃত্বে স্ক্রিনিং কমিটি

জানা গিয়েছে, কয়লা পাচারের টাকা যেত কয়েকজন সিনিয়র পুলিস অফিসারের কাছে। পাশাপাশি এই পাচারের টাকা থাকত ব্যবসায়ীর কাছে। এহেন অভিযোগ পেয়েই বাঁশদ্রোণীতে রণধীর বার্নোয়ালের বাড়িতে পৌঁছয় গোয়েন্দারা। সেখানে এক দফা জিজ্ঞাসাবাদের পর আজ ফের নিজাম প্যালেসে তাকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

Advt

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...