Sunday, May 3, 2026

ফের নিজের এলাকা বেহালায় শোভন-বৈশাখীকে কালো পতাকা

Date:

Share post:

ফের নিজের এলাকায় কালোপতাকা দেখলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় (Shobhan Chatterjee)। মহেশতলার পর এবার পর্ণশ্রীতে বিক্ষোভের মুখে পড়লেন শোভন। সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Boishakhi Benarjee)। রবিবার বিকেলে বিজেপির রোড শো-এ ছিলেন শোভন-বৈশাখী। সেখানেই কালো পতাকা দেখানো হয় তাঁদের।

যাত্রাপথে চার জায়গায় বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। কোথাও শোভন-বৈশাখীকে দেখে বাজানো হয় ‘খেলা হবে’ গান। কোথাও দেখানো হয় কালো পতাকা। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে বিজেপির রোড শো থেকে।

এ মাসেই মহেশতলায় কালো পতাকা দেখানো হয় শোভন-বৈশাখীকে। সাড়ে তিন বছর পর বেহালায় পা রেখেছিলেন স্থানীয় বিধায়ক তথা কলকাতা জোনের বিজেপি (Bjp) পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে সহ আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেটা শোভনের শ্বশুরবাড়ির এলাকা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তাঁদের ঘরের মেয়ে রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee ) সংসার যে ভেঙেছে সেই বৈশাখীকে তাঁরা এলাকায় ব়্যালি করতে দেবেন না। এরপর নিজের এলাকা পর্ণশ্রীতেও বৈশাখীকে নিয়ে ক্ষোভের মুখে পড়লেন শোভন। এদিন একেবারে নিজের ওয়ার্ড ১৩১ নম্বরের রবীন্দ্রনগরে সভা ছিল শোভন-বৈশাখীর। সেখানে যাওয়ার পথেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তাঁরা।

আরও পড়ুন- জোটের ব্রিগেডে আব্বাস! ‘ধর্মনিরপেক্ষতা’র খোঁচা শুভেন্দুর

Advt

 

 

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...
বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 294
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে