Saturday, June 13, 2026

এটিকে মোহনবাগানকে হারিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছে গেল মুম্বই সিটি এফসি

Date:

Share post:

এটিকে মোহনবাগানকে(atk mohunbagan) হারিয়ে এফসি চ্যাম্পিয়ন্স ( AFC champions )লিগে পৌঁছে গেল মুম্বই সিটি এফসি( mumbai city fc) । রবিবার আইএসএলে বাগান ব্রিগেডকে ২-০ গোলে হারিয়ে লিগ শিল্ডও জিতে গেল তারা। ম্যাচের সেরা মোর্তাদা ফল। সেমিফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি।

রবিবারের ম‍্যাচটি এটিকে মোহনবাগানের কাছে ছিল এএফসি চ‍্যাম্পিয়ন্স লিগে টিকিট পাকা করার ম‍্যাচ। তাই রবিবার শুরুতেই গোল চাইছিল হাবাসের দল। কিন্তু প্রতিপক্ষ যদি মুম্বই সিটি এফসি হয়, তখন কোন পরিকল্পনাই কাজে আসে না। ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে ঝাপায় মুম্বই। যার ফলে ম‍্যাচের ৭ মিনিটে মুম্বইকে গোল করে এগিয়ে দেন মোর্তদা ফল। পাল্টা আক্রমণ চালায় রয় কৃষ্ণা, ডেভিদ উইলিয়ামসরা। কিন্তু গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। এরই মাঝে ম‍্যাচের ৩৯ মিনিটে গোল করে মুম্বইকে ২-০ গোলে এগিয়ে দেন ওগবেচে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনের ঝাঁজ বাড়ায় হাবাসের দল। কিন্তু গোল করতে ব‍্যর্থ হয় তারা। এই হারের ফলে ২০ ম‍্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে বাগান ব্রিগেড।

আরও পড়ুন:আইলিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মহামেডান

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...