Monday, June 8, 2026

আইলিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মহামেডান

Date:

Share post:

আইলিগে ( i-league)রিয়াল কাশ্মীরকে( real kashmir) ২-০ গোলে হারাল মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club)। ম‍্যাচে জোড়া গোল পেড্রো মাঞ্জির। অল্প সময়ের ব্যবধানে কোচের দায়িত্ব নিয়েই মহমেডান স্পোর্টিংকে আই লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে তুললেন শঙ্করলাল চক্রবর্তী।

ডু অর ডাই পরিস্থিতিতে জয় ছাড়া আর কোনও রাস্তা ছিল না সাদা-কালো ব্রিগেডের সামনে। ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় শঙ্করলাল চক্রবর্তীর দল। খেলার ৩৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিংসলে। এরপর রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে বাকি ৭০ মিনিট অনবদ্য লড়াই চলায় ১০ জনের মহমেডান।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় সাদা-কালো ব্রিগেড। ম‍্যাচের ৭৪ মিনিটে মহামেডানকে ১-০গোলে এগিয়ে দেন পেড্রো।এরঠিক পাঁচ মিনিটের ব‍্যবধানে মহামেডানের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন পেড্রো। এই জয়ের ফলে ১০ ম‍্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এল মহামেডান স্পোর্টিং।

এদিন সাংবাদিক সম্মেলনে এই জয় নিয়ে সাদা-কালো কোচ শঙ্করলাল বলেন,” ফুটবলারদের জন্য এটা সম্ভব হয়েছে। আমি শুধু ভুলগুলো শুধরে দিচ্ছিলাম। খাদের কিনারায় ছিলাম। দুটো ম্যাচই আমাদের জিততে হত। সেখান থেকে পুরো ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে উঠলাম।”

আরও পড়ুন:তৃতীয় টেস্টের পিচ নিয়ে মুখ খুললেন ট্রট

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...