Monday, June 8, 2026

ফের অসুস্থ অমিতাভ! ‘অস্ত্রোপচার হবে’, জানালেন নিজেই

Date:

Share post:

ফের অসুস্থ হলেন অভিনেতা অমিতাভ বচ্চন(Amitabh bacchan)। শীঘ্রই তার অপারেশন করা হবে। সম্প্রতি নিজের ব্লগেই একথা জানালেন বলিউডের বিগ বি(Big B)। শনিবার ব্লগে তিনি লেখেন, ‘অসুস্থ… সার্জারি… লিখতে পারছি না’। স্বাভাবিকভাবেই অমিতাভ বচ্চনের পোস্টের পর দুশ্চিন্তা শুরু হয়ে যায় অনুরাগীদের মধ্যে। দ্রুত আরোগ্যে কামনা করে কমেন্টের পর কমেন্ট করেন ভক্তরা।

শনিবার তিনি তাঁর একটি টুইটে ইঙ্গিত দেন, দেহের কোনও একটি অংশ প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। সেটা কেটে ফেললেই ঠিক হয়ে যাবে। এটাই জীবনের ভবিষ্যৎ। তবে কীসের জন্য‌ এই অস্ত্রোপচার, দেহের কোন বাড়তি অংশ কাটা হতে পারে, সেবিষয়ে তিনি বিস্তারিত কিছু খুলে বলেননি।

আরও পড়ুন:বাংলার মাটিতে হিন্দু-মুসলমানের নামে রাজনীতি চলে না, ব্রিগেডে সরব বাম নেতারা

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে সপরিবারে করোনা আক্রান্ত হন বিগ বি। চিকিৎসার জন্য সেই সময় ২২ দিন মুম্বইয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হতে হয় অমিতাভকে। সঙ্কট কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ২ আগস্ট। তবে ঐশ্বর্য ও আরাধ্যাকে হোম আইসোলেশনে পাঠানো হয়। হাসপাতালে বিগ বি-র সঙ্গে চিকিৎসাধীন ছিলেন অভিষেকও। সেই সময় অমিতাভ বচ্চন ও তার পরিবারের সুস্থতা কামনা করে টুইট করতে দেখা যায় বহু মানুষকে।

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...