Tuesday, May 19, 2026

বাংলার মাটিতে হিন্দু-মুসলমানের নামে রাজনীতি চলে না, ব্রিগেডে সরব বাম নেতারা

Date:

Share post:

রবিবার ব্রিগেডের সভায় বামফ্রন্টের (left front) শরিক দলের বক্তাদের মধ্যে ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি, আরএসপি সর্বভারতীয় সম্পাদক মনোজ ভট্টাচার্য প্রমুখ। রাজ্যের বামপন্থী রাজনীতির অত্যন্ত পরিচিত মুখ তিন নেতাই বিজেপি, তৃণমূল দুই দলকে তীব্র আক্রমণ করেছেন। তাঁদের বক্তব্যের মূল বিষয়গুলি হল:

খেলা, মেলা অনেক হয়েছে, এবার মানুষের জোট চাই।

বাংলার মাটিতে হিন্দু-মুসলমানের নামে রাজনীতি চলে না।

মানুষ মরছে, আর নিজের প্রাসাদে বসে ময়ূরকে খাওয়াচ্ছেন মোদি।

প্রতিবাদ করলেই মিথ্যা মামলা আর ইউএপিএ দেওয়া হচ্ছে।

মিডিয়ার উপরেও চাপ, তাই তারা মানুষের আসল সমস্যা আর প্রতিবাদের চিত্র তুলে ধরে না।

কৃষকদের আন্দোলন নিয়ে মোদি সরকার চোখ বুজে আছে। যারা এতদিনেও কৃষকদের সমস্যা মেটাতে পারে না তারা নাকি সোনার বাংলা গড়বে!

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে তাঁকে নিয়ে ভোটের রাজনীতি হচ্ছে, অথচ তাঁর ধর্মনিরপেক্ষতার আদর্শ জলাঞ্জলি দিচ্ছে কেন্দ্র ও রাজ্যের শাসক দল।

বামপন্থীরাই প্রকৃতপক্ষে মানুষের জোট গড়ে রাজ্যকে বিকল্প সরকার দিতে পারবে।

আরও পড়ুন:নিশানায় আম্বানি, বিস্ফোরক রাখার কথা স্বীকার করল জইশ-উল-হিন্দ

তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আর অপশাসনমুক্ত করতে হবে বাংলাকে।

বিজেপি কখনোই তৃণমূলের বিকল্প নয়। বিজেপিতে এখন তৃণমূল টিম ঢুকে পড়েছে।

ঐতিহাসিক ব্রিগেডের বার্তা পৌঁছে দিতে হবে মানুষের কাছে। সংযুক্ত মোর্চাই এবারের বিকল্প।

Advt

Related articles

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...