Wednesday, June 24, 2026

নিশানায় আম্বানি, বিস্ফোরক রাখার কথা স্বীকার করল জইশ-উল-হিন্দ

Date:

Share post:

ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক রাখার দায় নিল জইশ-উল-হিন্দ। একটি টেলিগ্রামের মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে তারা। স্করপিও থেকে ২০টি জিলেটিন স্টিক পাওয়ার গোটা ঘটনার ট্রেলার মাত্র। এরপর আরও বড়ও নাশকতার ছক রয়েছে। টেলিগ্রামে এমনই এক হুমকি জানিয়েছে জইশ-উল-হিন্দ। টেলিগ্রামে প্রকাশিত ওই বিবৃতি থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতিও তাদের নিশানায় রয়েছে। তবে টেলিগ্রাম বার্তার সত্যতা এখনও যাচাই করা হয়নি।

জইশ-উল-হিন্দের নামে টেলিগ্রামে যে বার্তাটি গোয়েন্দাদের হাতে এসেছে, তাতে জইশ জানিয়েছে ‘যে বন্ধু আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার দুঃসাহসিক কাজ করেছে, সে নিরাপদে নিজের বাড়ি পৌঁছে গিয়েছে। কিন্তু এটা একটা ট্রেলার মাত্র, বড় ছক আসছে।  আটকাতে পারলে আটকে দেখাও। দিল্লিতে তোমাদের নাকের ডগায় বিস্ফোরণ ঘটানোর সময়ও কিছু করতে পারোনি। মোসাদের সঙ্গে হাত মিলিয়েও কিনারা হয়নি। কী করণীয় তা খুব ভাল করেই জানো তোমরা। নির্দেশ মেনে শুধু টাকা পাঠিয়ে দাও’।

বিবৃতিতে নগদের বদলে টাকা বিটকয়েনে দিতে হবে বলেও দাবি করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে, তাঁর কিনারা করতে পারেনি পুলিশ।

Advt

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...