Wednesday, April 1, 2026

স্যোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, সমালচনার মুখে কেন্দ্র

Date:

Share post:

সরকার-বিরোধী বক্তব্যের কণ্ঠরোধ করতে কেন্দ্র সোশ্যাল মিডিয়া এবং ওটিটি (Over The Top) উপরে নিয়ন্ত্রণ বাড়াতে বলছে। এতে ভারতের মতো গণতান্ত্রিক দেশে মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতার অধিকার খর্ব হবে। ঠিক এমনভাবেই সুর চড়িয়েছেন বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা ও বিরোধী রাজনৈতিক দলগুলি। স্যোশাল মিডিয়ায় মহিলাদের নিরাপত্তা রক্ষা, ভুয়ো খবর ও ছবির মাধ্যমে বিদ্বেষ ছড়ানো রোখার মতো বেশ কয়েকটি যুক্তি দিয়ে কিছু বিধিনিষেধ আরোপের কথা বলেছিল কেন্দ্র। আর তাতেই সরব হন বিরোধীরা।  তাদের দাবি গণতন্ত্রের অধিকার খর্ব করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

অন্যদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে মোজ়িলার মতো ইন্টারনেট ব্রাউজ়ার সংস্থাও। তাদের দাবি, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক কেন্দ্র। মোজ়িলা কর্পোরেশনের তরফে উদ্ধব তিওয়ারি বলেছেন, ‘‘এই নতুন নিয়ম স্পষ্ট ভাবেই মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে।’’ তাঁর আরও দাবি, এর ফলে নিরাপত্তা বা গোপনীয়তা রক্ষার বিষয়টিও লঙ্ঘিত হবে। উদ্ধবের বক্তব্য, ‘এনক্রিপশন’-এর মাধ্যমে সুরক্ষিত কথোপকথনের উৎস খোঁজার অর্থই হল ব্যবহারকারীর সুরক্ষা ও গোপনীয়তা লঙ্ঘন করা। একই সুর শোনা গিয়েছে ভারতে সাইবার অধিকার রক্ষা নিয়ে আন্দোলনকারী কিছু কর্মীর মুখেও। যদিও এইনিয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি  ফেসবুক বা টুইটারের মতো সংস্থা।

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...