Saturday, April 4, 2026

বাম ব্রিগেডে একঝাঁক টলি তারকা, কে কী বললেন?

Date:

Share post:

ভোটের (Assembly Election) ঠিক আগেই টলি তারকাদের (Tollywood Star) রাজনীতিতে যোগদানের হিড়িক। বেশিরভাগেরই গন্তব্য ঘাসফুল (TMC) কিংবা পদ্ম শিবিরে (BJP)। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ”বিকল্প আছে” ডাক দিয়ে সাংস্কৃতিক মঞ্চ গড়ার বার্তা দিয়েছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা বাদশা মৈত্র-সহ টলিপাড়ার একঝাঁক বামপন্থী ব্যক্তিত্ব। আজ, রবিবাসরীয় ব্রিগেডেও তাঁদের উজ্জ্বল উপস্থিতি দেখা গেল।

বামেদের উদ্যোগে মহাজোটের ব্রিগেডে ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, বাদশা মৈত্র, সব্যসাচী চক্রবর্তী, দেবদূত ঘোষ, শ্রীলেখা মিত্র, দেবজ্যোতি মিশ্র-সহ আরও অনেকে। শুরুতেই বক্তব্য রাখেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তিনি বলেন, ”দেশ ও রাজ্যে একমাত্র বামেরাই বিকল্প গড়ে তুলতে পারে। তাই বামেদের মহাজোটের পক্ষে থাকুন।”

সব্যসাচী চক্রবর্তীর বলেন, ”আজ আমরা যে কারণে ব্রিগেডে জমায়েত হয়েছি সেটা আপনারা সকলেই জানেন। যে সরকার আমাদের রাজ্য চালাচ্ছে বা যারা ঢোকার চেষ্টা করছে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমাদের বাম গণতান্ত্রিক জোটকে সমর্থন করতে হবে। যদি সুস্থ পশ্চিমবঙ্গ চান, তাহলে এছাড়া আর গতি নেই। এটাই জোর গলায় আমরা সবাই বলব। আপনারা আশাকরি সমর্থন করবেন। যাতে আগামীদিন সুদিন হয়, তার জন্য আমাদের এই লড়াই। আজকের এই জমায়েত সেই উদ্দেশ্যেই।”

আরও পড়ুন:বিজেপি-তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েও মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেসকে দুষলেন আব্বাস সিদ্দিকি

অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, ”এই যে এত লোক জমায়েত করেছেন এই ভোটগুলি যেন ব্যালট পেপারে ফুটে ওঠে। ব্যালট পেপারে যেন ভোট ঠিক জায়গায় পড়ে। ইনকিলাব জিন্দাবাদ, বিকল্প একটাই।”

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...