Saturday, April 4, 2026

পুনেতেই হচ্ছে ভারত-ইংল‍্যান্ড একদিনের ম‍্যাচ

Date:

Share post:

জল্পনা কাটিয়ে শেষমেশ পুনেতে হতে চলেছে ভারত-ইংল‍্যান্ড( india vs england) একদিনের ম‍্যাচ। মহারাষ্ট্রে করোনার ( corona) প্রকোপ বেড়ে যাওয়ায়, পুনে থেকে সিরিজ সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু রবিবার বোর্ডের ( bcci)তরফ থেকে জানিয়ে দেওয়া হল পুনেতেই হচ্ছে ভারত-ইংল‍্যান্ড একদিনের সিরিজ। তবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিনটি একদিনের ম্যাচ পুণেতে ফাঁকা গ্যালারিতে হবে বলে জানাল হল।

মবারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ)( MCA) সভাপতি বিকাশ কাকাতকার ও গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মিলিন্দ নাভরেকার এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করেন। বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় ফাঁকা গ্যালারিতে একদিনের ম্যাচগুলি হবে।

এদিন এমসিএ-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “মুখ্যমন্ত্রী আমাদের ম্যাচ করার অনুমতি দিয়েছেন। তবে যাবতীয় সুরক্ষাবিধি মেনে ম্যাচ আয়োজন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। বিশেষ করে ক্রিকেটার, আম্পায়ার এবং সংশ্লিষ্ট অন্যদের জন্য যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে।”

আরও পড়ুন:আস্থা লালেই, ব্রিগেডের টানে গুজরাট থেকে কলকাতায় পরিযায়ী শ্রমিক

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...