Friday, June 26, 2026

বামেদের ব্রিগেডে আসছেন লালু-পুত্র তেজস্বী, তবে মন পড়ে কালীঘাটে দিদির বাড়িতে

Date:

Share post:

রাত পোহালেই বামেদের ব্রিগেড। বলা ভালো, মহাজোটের মহাসমাবেশ। একুশের হাইভোল্টেজ বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিকতা ও গুরুত্ব ফিরে পাওয়ার প্রশ্নে যা বাম-কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি। রাজ্যের জোট রাজনীতিতে তৃতীয় শক্তি হয়ে ওঠার ক্ষেত্রে তৃণমূল ও বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে রবিবাসরীয় ব্রিগেড তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে বলেই মনে করা হচ্ছে।

ব্রিগেডের এই সমাবেশের আগে অন্যতম চর্চার কেন্দ্রে আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী। গতবছর বিহারের মসনদে বসতে বসতেও বসা হয়ে ওঠেনি। আরজেডি আবার দীর্ঘদিন ধরে এ রাজ্যে বামেদের শরিক। তাই রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে রবিবারের ব্রিগেডের আমন্ত্রিত তেজস্বী।

অন্যদিকে, লালু-পুত্র আবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব পছন্দের। ২০১৯ লোকসভা নির্বাচন হোক কিংবা ২০২০ বিহার ভোট, তেজস্বীর মাথায় আশীর্বাদের হাত ছিল মমতার। তাই বামেদের ডাকে রবিবার কলকাতায় এলেও লালু-পুত্রের মন যে কালীঘাটে দিদির বাড়িতে পরে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

জানা যাচ্ছে, ব্রিগেড শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তেজস্বী। বাংলার নির্বাচন নিয়েও নাকি আলোচনাও করতে পারেন।পশ্চিমবঙ্গের হিন্দিভাষী এলাকা থেকে বেশ কয়েকটি আসন আরজেডি-কে লড়াইয়ের জন্য ছেড়ে দিতে পারে তৃণমূল। হিন্দি ভাষী বারাকপুর, ভাটপাড়ার নিয়ে ঘাসফুল শিবিরের সঙ্গে আলোচনা হয়েছে আগেই। আবার বামেদের সঙ্গেও আসন নিয়ে আলোচনা হতে পারে তেজস্বীর। একাধিক সম্ভাবনা নিয়েই রবিবার রাজ্যে পা রাখছেন লালু-পুত্র।

আরও পড়ুন- রবিবাসরীয় বাম ব্রিগেডের বক্তা তালিকা চূড়ান্ত, ব্রাত্য গতবারের “চ্যাম্পিয়ন” দেবলীনা!

Advt

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...