Saturday, April 4, 2026

করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মন্ত্রী শোভনদেব

Date:

Share post:

মারণ ভাইরাস করোনাকে (Corona) জয় করে বাড়ি ফিরলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী (Power Minister) তথা রাসবিহারীর তৃণমূল (TMC) বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sombondhe Chatterjee)। আজ, রবিবার হাসপাতাল (Hospital) থেকে ছুটি দেওয়া হয় মন্ত্রীকে। এখন এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকবেন ৭৭ বছর বয়সী শোভনদেববাবু।

পরিবার সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে নিজের কোমরের জন্য ইনজেকশন নিতে গিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর থেকেই মন্ত্রীর শরীরে করোনার একাধিক উপসর্গ দেখা যায়। পরীক্ষা করলে কোভি-১৯ রিপোর্ট পজিটিভ আসে। যেহেতু তাঁর বয়স হয়েছে, তাই মন্ত্রীর পরিবারের লোক ও অনুগামীরা কিছুটা আতঙ্কিত ছিলেন।

শুরুটেবহোম আইসোলেশনে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ফলে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই সময় জানা গিয়েছিল, মন্ত্রীর শ্বাসকষ্টের পাশাপাশি শরীর খুব দুর্বল ছিল। জ্বর এবং গায়ে ব্যথাও ছিল। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছিল মেডিক্যাল বোর্ড। নিয়মিত তাঁর খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতালে ভর্তির ৭ দিনের মাথায় সম্পূর্ণ সুস্থ হয়ে আজ, রবিবার ছাড়া পেলেন শোভনদেববাবু।

আরও পড়ুন:আস্থা লালেই, ব্রিগেডের টানে গুজরাট থেকে কলকাতায় পরিযায়ী শ্রমিক

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...