Monday, March 16, 2026

জোটের ব্রিগেডে আব্বাস! ‘ধর্মনিরপেক্ষতা’র খোঁচা শুভেন্দুর

Date:

Share post:

দাঁতনের পরিবর্তন যাত্রা থেকে ব্রিগেড সভা নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তিনি বলেন, “আজ ব্রিগেড সভা বামপন্থীরা কেউ বলবেন ধর্ম নিরপেক্ষতার কথা। আর পাশে আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)”। তিনি কটাক্ষ করে বলেন, “এই রাজ্যে জোটের মুখ্যমন্ত্রীর মুখ মহম্মদ সেলিম (Md Selim) আর উপ-মুখ্যমন্ত্রী আব্বাস সিদ্দিকি। বামপন্থীরা সাবধান হোন”।

দাঁতনের সভা থেকে ফের রাজ্যে পরিবর্তনের ডাক দেন বিজেপি (Bjp) নেতা। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের নীলদাকায় বিজেপির পরিবর্তন যাত্রার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। বলেন, “কর্মী-সমর্থকদের উৎসাহ দেখে মনে হচ্ছে আমি দুমাস বিজেপি করছি না, ২০ বছর ধরে বিজেপি করছি”। পরিবর্তন যাত্রায় ছিলেন জেলার সভাপতি শমিতকুমার দাস, রামপ্রসাদ গিরি-সহ একাধিক বিজেপি নেতৃত্ব।

শুভেন্দু অধিকারীর আশা, বিধানসভা নির্বাচনে ২০০ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। পাশাপাশি, ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, আগামী ৭ মার্চ ব্রিগেডের জনসভা করবেন প্রধানমন্ত্রী। সেই জনসভায় উপস্থিত থাকার আহ্বানও জানান শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- সংযুক্ত মোর্চা নিয়ে বাম-কংগ্রেসকে খোঁচা ফিরহাদ হাকিমের

Advt

 

 

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...