Sunday, June 28, 2026

ফের অভিমানে আত্মঘাতী ছাত্রী!

Date:

Share post:

ফের অভিমানে ছাত্রীর আত্মঘাতী হওয়ার অভিযোগ। মায়ের বকুনির জেরে অধিক মাত্রায় আয়রন ট্যাবলেট খেয়ে একাদশ শ্রেণির ছাত্রী আত্মহত্যার অভিযোগ উঠল মালদহের (Maldah) চাঁচল থানার অলি বান্দা গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায়। মৃত ছাত্রীর নাম মহবুতন নেশা (Mahbutan Nesha)। তিনি স্থানীয় চাঁচোল রানি দিঘি গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পরিবার সূত্রে খবর, গত শুক্রবার মা সাবিনা পারভিন লেখাপড়া না করার জন্য তাঁকে বকুনি দেন। অভিমানে, বাড়িতে থাকা আয়রনের ৩০ টি ট্যাবলেট (Tablet) খেয়ে নেন মেহবুতন। এরপর পরিবারের লোকেরা তাঁর কাছ থেকে বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতির অবনতি হলে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার, ভোররাতে মৃত্যু হয় ওই স্কুলছাত্রীর। মৃত্যুতে শোকের ছায়া ছাত্রীর পরিবার-সহ গোটা গ্রামে।

আরও পড়ুন- বাংলার মাটিতে হিন্দু-মুসলমানের নামে রাজনীতি চলে না, ব্রিগেডে সরব বাম নেতারা

Advt

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...