Tuesday, June 23, 2026

আচমকা বন্ধের নোটিশে উত্তেজনা রিষড়ার ওয়েলিংটন জুট মিল

Date:

Share post:

কারখানায় আচমকা সাসপেনশন অফ ওয়ার্কের (Suspension of work) নোটিশে উত্তেজনা ছড়াল রিষড়ায়। শনিবার রাত থেকে হঠাৎ করে হুগলির (Hoogli) রিষড়ার ওয়েলিংটন জুট মিলের ম্যানেজমেন্ট কারখানাটি বন্ধ করে দেয়। ফলে বেকার হয়ে পড়লেন প্রায় পাঁচ হাজার শ্রমিক।

শ্রমিকদের অভিযোগ, ম্যানেজার গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়ে ভোটের মুখে কারখানাটি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছেন। যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। কারখানা বন্ধের প্রতিবাদে রবিবার সকাল থেকে দীর্ঘক্ষণ জিটি রোড অবরোধ করেন শ্রমিকরা।

আরও পড়ুন:ব্রিগেড-মঞ্চ থেকেই হবে মহাজোটের আনুষ্ঠানিক নামকরণ

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...