Sunday, April 26, 2026

অনিশ্চিত অমিত শাহের ২ ও ৩ মার্চের বঙ্গ সফর

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি। নিয়ম করে প্রতিমাসে রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ধারা অব্যাহত রাখে কথা ছিল ২ মার্চ ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। যদিও তার সেই সফর আপাতত অনিশ্চয়তার মুখে। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার রাজ্যে আসছেন না তিনি। তবে মঙ্গলবারের পরিবর্তে কবে অমিত শাহ রাজ্যে আসবেন সে বিষয়ে দিল্লির তরফে এখনো কিছুই জানা যায়নি। সংবাদ মাধ্যমের সামনে বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, অমিত শাহের রাজ্য সফর নিয়ে আপাতত বৈঠক চলছে।

সম্প্রতি, বিজেপি তরফে জানানো হয়েছিল আগামী ২ মার্চ রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঐদিন উত্তর কলকাতা টালা থেকে চৌরঙ্গী পর্যন্ত একটি মিছিল করার কথা ছিল তাঁর। ৩ মার্চ কলকাতার রাজবিহারী থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলের পাশাপাশি মালদার একটি জনসভায় যোগ দেওয়া ও কাকদ্বীপ থেকে শুরু হওয়া রথ যাত্রার সমাপ্তি অনুষ্ঠান করতেন তিনি। এরই মাঝে রবিবার বিজেপি সূত্রে জানা যাচ্ছে, শাহের সফর আপাতত অনিশ্চয়তার মুখে। যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফে সফর বাতিলের বিষয়টি এখনো প্রকাশ্যে আনা হয়নি।

আরও পড়ুন:পামেলা কোকেন কাণ্ডে গ্রেফতার রাকেশ ঘনিষ্ঠ আরও এক

উল্লেখ্য, একুশের নির্বাচনকে নজর রেখে রাজ্যে একের পর এক কর্মসূচি শুরু করেছে বিজেপি। বিজেপির সেই কর্মসূচিকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে প্রতিমাসে নিয়ম করে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় নেতারা। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় চলছে জনসংযোগের কাজ। গত ১৮ ফেব্রুয়ারি রাজ্য সফর করে গিয়েছিলেন অমিত শাহ। ২ মার্চ ফের আসার কথা ছিল তাঁর। তবে আপাতত সেই সফরে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা।

Advt

Related articles

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...