Sunday, May 31, 2026

করোনার তৃতীয় ঢেউ আরও অনেক বেশি বিপজ্জনক!

Date:

Share post:

বিগত কয়েক সপ্তাহ ধরেই কোভিডের নতুন প্রজাতি নিয়ে উদ্বেগ বেড়েছে তার মধ্যে করোনার তৃতীয় ঢেউ আরও অনেক বেশি বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করেছেন কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধিকর্তা শেখর সি মান্ডে। তাঁর কথায়, ভারত কোভিডের হার্ড ইমিউনিটির কাছের ধাপে পৌঁছেছে। এখনই করোনাভাইরাস বিদায় নেওয়ার আশা করা ভুল হবে। তিনি বলেন, করোনার তৃতীয় ধাপের সংক্রমণ মানুষের সবরকম সতর্কতাকে রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারে।

আরও পড়ুন-সোনিয়া গান্ধী রাজি আছেন, রাজ্যের কেউ ঢিলে করছে’, এবার অন্য চাল আব্বাসের

মহারাষ্ট্র -কেরল সহ দেশের বেশ কিছু রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে। সংক্রমণে লাগাম টানতে ফের কড়া হয়েছে মহারাষ্ট্র সরকার। ইতিমধ্যেই সেরাজ্যের বেশ কয়েকটি এলাকায় লকডাউন। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সরকারিস্তর থেকে নিয়মিত সতর্কবার্তা দিয়ে প্রচার করা হচ্ছে। কেরলেও হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। একইভাবে সেখানেও বিধি-নিষেধ কঠোর করা হচ্ছে।

এবার কোভিড নিয়ে আশঙ্কার কথা শোনালেন কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধিকর্তা শেখর সি মান্ডে। তিনি জানান, করোনার তৃতীয় ধাপের সংক্রমণ আরও বেশি বিপজজ্জনক হতে পারে। আমাদের সবরকম সতর্কতাকে রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারে সংক্রমণের ঢেউ। এক্ষেত্রে দেশে আবহাওয়ার পরিবর্তন হওয়াটাও অন্যতম কারণ বলে মনে করেন তিনি। মান্ডে আরও বলেন, “দেশ এখন করোনার হার্ড ইমিউনিটির কাছে পৌঁছেছে। এই পর্যায়ে আরও বেশি সতর্ক থাকা উচিত। বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরা অবশ্যই জরুরি। সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে। করোনার তৃতীয় পর্যায়ের সংক্রমণ আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। যা গোটা দেশকে কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারে।”

Advt

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...